বমি-প্রতারণায় উদ্বেগে উবার যাত্রীরা
নিউইয়র্ক শহরসহ পৃথিবীজুড়ে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় যাত্রী পরিবহন মাধ্যম উবার কর্তৃপক্ষের আইন অনুসারে উবারের চালকেরা যেসব সুবিধা পান তার মধ্যে রয়েছে যাত্রীর মাধ্যমে গাড়ি অপরিচ্ছন্ন হলে তা পরিষ্কার করার জন্য আর্থিক সহায়তা। নিয়মানুযায়ী কোনো যাত্রী অসুস্থজনিত বা অন্য কোনো কারণে গাড়ি অপরিচ্ছন্ন করলে বা বমি করলে তা পরিষ্কার করার ব্যয় ওই যাত্রীকেই বহন করতে হয়। ওই ব্যয় ১ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত হতে পারে।
কিন্তু বর্তমানে উবার যাত্রীদের অনেককে মূল ভাড়া পরিশোধের পাশাপাশি বমি পরিষ্কারের ব্যয়ও পরিশোধ করতে হচ্ছে। ক্ষেত্র বিশেষে এমন যাত্রীকেও এ ধরনের বিল পরিশোধ করতে হচ্ছে যিনি কখনোই গাড়ি অপরিষ্কার করার সঙ্গে যুক্ত ছিলেন না।
এমনই একজন মহিলা যাত্রী হলেন মিয়ামী অধিবাসী এন্ড্রা পেরেজ। তিনি মায়ামী এলাকার উইনউড থেকে এজওয়াটার এলাকায় যেতে উবার ডাকেন। একপর্যায়ে চালক নির্দিষ্ট এলাকায় যানজট ও রাস্তা বন্ধ থাকায় পাশাপাশি কোনো স্থানে নেমে যেতে যাত্রীকে অনুরোধ করেন। চালক অতিরিক্ত ভাড়া চার্জ করতে পারেন বিধায় ওই স্থানে নেমে যান যাত্রী। যার বিশদ বিবরণ স্থানীয় পত্রিকা নোভা হেরাল্ডেকে বলেন তিনি।
পরবর্তীতে উবার কর্তৃপক্ষের কাছ থেকে ৯৮ ডলার পরিশোধের জন্য একটি বিল পান তিনি। সঙ্গে আসে ভাড়া করা গাড়ির সিটের ওপর ছিটানো বমির ছবি। এন্ড্রা পেরেজ দ্রুত উবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানান, গাড়িতে চড়াকালে তিনি একা এবং স্বাভাবিক ছিলেন। এমনকি কোনো ধরনের পানীয় বহন করেননি, যে কারণে তাকে এই ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে। তিনি সংশ্লিষ্ট পত্রিকাকে জানান, প্রতিবার নতুন নতুন ই-মেইলে ভিন্ন ভিন্ন প্রতিনিধির মাধ্যমে ক্ষতিপূরণের দাবি আসতে থাকে।
উবারের বমি ক্ষতিপূরণ প্রদান আইনের শিকার শুধু মিস পেরেজই হন নাই। উইলিয়াম কেনেডি নামের আরেক যাত্রীকে কর্তৃপক্ষ দুবার চার্জ করে। তবে উইলিয়ামের ভাগ্য সুপ্রসন্ন থাকায় জরিমানা করা ডলার ফেরত পান। কিন্তু পেরেজের ভাগ্য তার অনুকূলে ছিল না। প্রতারণা করে বমির ছবি পাঠিয়ে গাড়ি অপরিচ্ছন্ন করার দায়ে যাত্রীদের হয়রানি করার ঘটনা শুধু ফ্লোরিডাতে সীমাবদ্ধ নয়। অন্য শহর যেমন নিউইয়র্ক এবং লস এঞ্জেলেসেও ঘটে। তবে এই দুটি নগরে অনেক উবার চালককে প্রতারণার অভিযোগে চাকরিচ্যুত করা হয়।