বরিশাল বিভাগীয় সমিতির 'বনভাত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিভাগীয় সমিতির বনভোজনে সংগঠনের সদস্যরা
বরিশাল বিভাগীয় সমিতির বনভোজনে সংগঠনের সদস্যরা

বরিশাল বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র ইন্‌ক-এর বনভোজন ‘বনভাত-২০১৯’ শিরোনামে অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ জুলাই লং আইল্যান্ডের হ্যাম্পস্টেট স্টেট পার্কে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই বনভোজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এইচ এম লুত্ফর রহমান লাতু। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি তালিব মো. পান্না খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সমিতির সাবেক সভাপতি মো. এনায়েত উদ্দিন সরদার, সম্মিলিত বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি মো. আলতাফ হোসেন, বরিশাল বিভাগীয় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির এইচ হাওলাদার, ইউদা পিপলের সিইও জ্যাকব মিরটন, ডেমোক্র্যাট লিডার নিরা রাব্বানী, সাপ্তাহিক দেশবাংলার নির্বাহী সম্পাদক মো. আলমগীর হোসেন, বরিশাল বিভাগীয় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. স্বপন সর্দার, খাবার বাড়ী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. কামরুল হোসেন, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, সম্মিলিত বরিশাল সোসাইটির সহসভাপতি মো. খলিলুর রহমান, বাংলাদেশ আমেরিকান কয়েদি কারেকশন অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন মো. মোতাসির মিয়া, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম প্রমুখ। বেলা ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন বরিশাল বিভাগীয় সমিতির উপদেষ্টা মাওলানা মো. ত্বোহা আমিন।

এরপর শুরু হয় বালক/বালিকাদের বিভিন্ন ইভেন্টের খেলাধুলা। এতে বালক ‘ক’ শাখার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মো. জাকারিয়া, দ্বিতীয় মো. ইভান ও তৃতীয় মো. মাহি রহমান। খেলা পরিচালনায় ছিলেন মো. মাহবুবুর রহমান।

বালক ‘খ’ শাখার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মো. হাসান, দ্বিতীয় মো. ফাহাদ ও তৃতীয় স্থান অধিকার করে লিয়াম। খেলা পরিচালনায় ছিলেন মো. খলিলুর রহমান।

বালিকা ‘ক’ শাখার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সুমীয়া, দ্বিতীয় মারিয়া ও তৃতীয় হয়েছে মৌমীতা। খেলা পরিচালনায় ছিলেন মো. সিদ্দিকুর রহমান।

বালিকা ‘খ’ শাখার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হিমি, দ্বিতীয় ইসরাত ও তৃতীয় হয়েছে নরিয়া। খেলা পরিচালনায় ছিলেন মো. আলমগীর হোসেন।

এরপরেই অনুষ্ঠিত হয় পুরুষদের ফুটবল প্রতিযোগিতা ‘বিবাহিত বনাম অবিবাহিত’। এতে অবিবাহিত দল বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন মো. আমানত হোসেন আমান।

পুরুষদের রশি টানাটানি পরিচালনায় ছিলেন মো. আকবর হোসেন হক। নারীদের মহিলাদের বালিশ খেলায় প্রথম বিজয়ী মরিয়ম খান, দ্বিতীয় ডলি ও তৃতীয় হয়েছেন মাহমুদা। খেলা পরিচালনায় ছিলেন মো. মাহবুবুর রহমান, মো. মজিবুর রহমান, মো. আলমগীর হোসেন, মো. মিজানুর রহমান, মো. আলতাফ হোসাইন ও মো. কামরুজ্জামান।

বেলা আড়াইটায় বনভোজনের সুস্বাদু ‘বনভাত’ পরিবেশন করা হয়। বেলা ১১টায় তরমুজ, বিকেলে ঝালমুড়ি ও গরম চা এবং দিনব্যাপী বাচ্চাদের জন্য চিপস ও কোমল পানীয় সরবরাহ করা হয়। পুরো অনুষ্ঠানটি ক্যামেরায় ধারণ করেন মো. নজরুল ইসলাম। বনভাত ২০১৯ আয়োজনের গ্র্যান্ড স্পনসর ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী।

র‌্যাফল ড্রতে জাকির এইচ চৌধুরীর সৌজন্যে প্রথম পুরস্কার ছিল ল্যাপটপ, সম্মিলিত বরিশাল বিভাগীয় সোসাইটির সৌজন্যে দ্বিতীয় পুরস্কার ৪০ ইঞ্চি টিভি, খাবার বাড়ী রেস্টুরেন্টের সৌজন্যে তৃতীয় পুরস্কার ৪০ ইঞ্চি টিভি, মো. মতিউর রহমান লিটুর সৌজন্যে চতুর্থ পুরস্কার দেশি কেবল বক্স, জননী ট্রাভেলের কামরুজ্জামান বাচ্চুর সৌজন্যে পঞ্চম পুরস্কার স্যামসাং মোবাইল, বিডি ওয়ারলেসের মো. আনোয়ার হোসেনের সৌজন্যে ষষ্ঠ পুরস্কার স্যামসাং গ্যালাক্সি ট্যাবলেট, মিম ওয়ারলেসের হিমু মিয়ার সৌজন্যে সপ্তম পুরস্কার ল্যাক্সপ্যাড ট্যাবলেট, হাটবাজার রেস্টুরেন্টের সৌজন্যে অষ্টম পুরস্কার ডিনার সেট, বাংলাদেশ আমেরিকান কারেকশন অ্যাসোসিয়েশনের সৌজন্যে নবম পুরস্কার টাওয়ার ফ্যান, হুমায়ুন কবিরের সৌজন্যে দশম পুরস্কার রাইস কুকার, জান্নাত ফার্মেসির সৌজন্যে একাদশ পুরস্কার ব্লেন্ডার মেশিন ও মান্নান গ্রোসারির সৌজন্যে ১২তম পুরস্কার টেবিল ফ্যান।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি এইচ এম লুত্ফর রহমান লাতু, সাধারণ সম্পাদক তালিব মো. পান্না খান, উপদেষ্টা মো. মাহবুবুর রহমান, মাওলানা মো. ত্বোহা আমীন, মোহাম্মদ হুমায়ুন কবীর, সহসভাপতি মো. মজিবুর রহমান, সহসভাপতি মো. আলমগীর হোসেন, সহসভাপতি মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম, সহকোষাধ্যক্ষ হেলেনুর রহমান, মহিলা সম্পাদিকা মাহমুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সুমন এবং বনভোজন কমিটির আইন সম্পাদক নুরে আলম চৌধুরী।

ডানকিন ডোনাটের স্বত্বাধিকারী মো. মামুন বনভোজনে উপস্থিত শিশুদের আইসক্রিম ও আইস কফি পরিবেশন করেন। সব শিশুকে সান্ত্বনা পুরস্কার প্রদান করেন বনভাত উপকমিটির সদস্যসচিব মো. মিজানুর রহমান।
শেষ পর্বে আকর্ষণীয় র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন মো. জাকির হোসেন হাওলাদার, মো. আমানত হোসেন আমান, কার্যকরী সদস্য মো. জাহিদুল ইসলাম, আনোয়ারা বেগম, মো. শাহজাদা, মো. আ. রব হাওলাদার, মো. আ. রাজ্জাক হাওলাদার, সৈয়দা জেসমিন আক্তার, সৈয়দা লিয়ামনি খান।