বর্ণবাদবিরোধী কবিকে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লদিয়া রাঙ্কিন
ক্লদিয়া রাঙ্কিন

যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকানদের মধ্যে নৈমিত্তিক যে বর্ণবাদ, কবিতায় সে কথা তুলে ধরা কবি ক্লদিয়া রাঙ্কিনকে (৫৩) পুরস্কৃত করতে চলেছে জন ডি অ্যান্ড ক্যাথরিন টি ম্যাকআর্থার ফাউন্ডেশন। মার্কিন এই সংগঠন গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ক্লদিয়াসহ ২৩ জনকে ৬ লাখ ২৫ হাজার ডলার করে আর্থিক পুরস্কার দেবে ফাউন্ডেশনটি। বিবৃতিতে আরও বলা হয়, বার্ষিক এই পুরস্কার বুদ্ধিজীবী, সমাজকর্মী ও শিল্পকলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের দেওয়া হয়ে থাকে। পাঁচ বছর মেয়াদে পুরস্কারের অর্থ পরিশোধ করা হয়।
২০১৪ সালে প্রকাশিত ক্লদিয়ার কবিতার বই ‘সিটিজেন’-এর জন্য তিনি এ পুরস্কার পেতে চলেছেন বলে জানিয়েছে জন ডি অ্যান্ড ক্যাথরিন টি ম্যাকআর্থার ফাউন্ডেশন। এই বইটি আরও বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার পেয়েছে। বইটিতে যুক্তরাষ্ট্রে বর্ণবাদের শিকার কৃষ্ণাঙ্গ আমেরিকানদের দৈনন্দিন জীবনের কিছু দিক আলোচনা করে বর্ণবাদের কথা তুলে ধরা হয়েছে।