প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার প্রতিরক্ষামন্ত্রী হারজিৎ সিং দায়িত্ব নেওয়ার মাত্র একদিন পরই বর্ণবাদের শিকার হলেন। তাঁকে উদ্দেশ করে দেশটির সেনাবাহিনীরই একজন কর্মকর্তা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর নাম গোপন রাখা হয়েছে। বিতর্কিত ঘটনাটি সম্পর্কে কানাডার সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, সেনাবাহিনীতে এ ধরনের বর্ণবাদী বক্তব্য দেওয়া বা কাউকে এ রকম তিরস্কার করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক হারজিৎ সিং ৪ নভেম্বর মন্ত্রী হিসেবে শপথ নেন।
টরন্টো প্রতিনিধি