বর্তমান ও সাবেক মন্ত্রীর সম্মানে নৈশভোজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের ব্যবসায়ী ও সমাজসেবক আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদের আমন্ত্রণে সিলেট অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতাদের মিলন মেলা হয়ে গেল ২৩ সেপ্টেম্বর।
ফরিদ গাজী স্মৃতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম খানের ব্যক্তিগত আমন্ত্রণে স্থানীয় একটি রেস্টুরেন্ট ও পার্টি হলে নৈশভোজে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বেসরকারি সংস্থা সীমান্তিকের চেয়ারম্যান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা আহমদ আল কবির, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।
নৈশভোজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিউইয়র্ক মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর ইসলাম খান মামুন। নৈশভোজে কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।