বর্ষবরণ অনুষ্ঠানে নেত্রকোনা অ্যাসোসিয়েশনের সদস্যদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলা অ্যাসোসিয়েশনের বর্ষবরণ উৎসবে নেতারা
নেত্রকোনা জেলা অ্যাসোসিয়েশনের বর্ষবরণ উৎসবে নেতারা

নেত্রকোনা জেলা অ্যাসোসিয়েশনের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বসেছিল সদস্যদের মিলনমেলা। নানা রঙের পোশাক পরে সোসাইটির সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা ১৬ এপ্রিল জড়ো হন জ্যামাইকার পানসি রেস্তোরাঁয়। উৎসবে প্রবাসের জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও পান্তা-ইলিশ উপভোগ করেন প্রবাসীরা।
সংগঠনের সভাপতি মো. বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ড. খায়রুল কবির। উৎসবের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ইকবাল হায়াত খান। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান, সাবেক সাংসদ মনিরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মো. খায়রুল ইসলাম, খান মাহমুদ নিপু, মোস্তফা জামাল ইদ্রিসী, ইকবাল হায়াত খান, লুৎফুল বারি, বজলুর রহমান নয়ন ও হারুনুর রশিদ, প্রধান পৃষ্ঠপোষক মো. বশির ফারুক।
সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় সংগীতশিল্পী সাদিয়া লাহীন খান, নীপা জাহান, দেলোয়ার কবির, শাকিলা রুনা, সৈয়দ আহম্মদ বাবলা সংগীত পরিবেশন করেন। বিপুলসংখ্যক প্রবাসী গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন।