বর্ষবরণে মিশিগানে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি মিশিগান।

এই প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ৩ থেকে ৮ বছর এবং ‘খ’ বিভাগে ৯ থেকে ১৪ বছরের শিশুরা অংশ নিতে পারবে। ছবি আঁকার বিষয় ‘আমাদের বৈশাখ’। প্রতিযোগীদের স্ট্যান্ডার্ড কাগজে ছবি এঁকে ছবির অপর পিঠে নাম-ঠিকানা, ফোন নম্বরসহ আগামী ১০ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করা যাচ্ছে। সরাসরি বা ডাকযোগে জমা দেওয়া যাবে। ছবি পাঠানোর ঠিকানা: Saiful Siddique, 44933 Lighstway Dr, Novi, MI 48334 USA।
সব প্রতিযোগীর আঁকা ছবি পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় লরেন্স টেক ইউনিভার্সিটিতে প্রদর্শন করা হবে। এ ছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিল্পীদের অনুষ্ঠানে সনদ ও পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় শিল্পী ও কলাকুশলীরা অংশ নেবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে গান, নাচ, নাটিকা, যাত্রাপালার অংশবিশেষ, পুঁথিপাঠ ও গম্ভীরা।