বলাকা ওয়েলফেয়ারের বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শপথ বাক্য পাঠ করছেন বলাকা ওয়েলফেয়ারের নবনির্বাচিত কমিটির সদস্যরা
শপথ বাক্য পাঠ করছেন বলাকা ওয়েলফেয়ারের নবনির্বাচিত কমিটির সদস্যরা

বলাকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস নিউইয়র্ক ইন্‌ক-এর বার্ষিক সাধারণ সভা-২০১৯ ও নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর এস্টোরিয়ার একটি রেস্টুরেন্টে বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় নির্বাচনের মাধ্যমে সংগঠনের সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে মো. সাইফুল ইসলামসহ কমিটির অন্য সদস্যদের নির্বাচিত করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজহারুল ইসহাক ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মীর সাইদুজ্জামান সাঈদ। সভার শুরুতে সভাপতি বলেন, আমার দুই বছর সভাপতির মেয়াদকালে কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ, উপকমিটি, সংগঠনের গুরুজন ও যেসব সদস্য অর্থ, শ্রম এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা।
পরে সাধারণ সম্পাদক উপদেষ্টা, নির্বাচন কমিশনার, অডিট কমিশনার, কার্যকরী কমিটির সদস্য ও উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান তাঁকে তিন বছর সহযোগিতা করার জন্য।
সভায় সাধারণ সম্পাদক সংগঠনের বার্ষিক কার্যবিবরণী পেশ করেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকাণ্ড সবার সম্মুখে উপস্থাপন করেন। সাধারণ সদস্যরা বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিভিন্ন ক্ষেত্রে খরচ কমিয়ে আনার জন্য কার্যকরী কমিটি তথা সভাপতি ও সাধারণ সম্পাদকের যোগ্য নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। একজন সদস্যের লাইসেন্স স্থগিত হওয়ায় তাঁকে সংগঠন থেকে আর্থিক সহযোগিতা করা হয়।
ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. ফেরদৌস আলম ভূঁইয়া শুভেচ্ছা বক্তব্য দেন। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন—প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি মো. এম রহমান মাহবুব, মালে হাকিম সানি, আবুল বাসার, আবদুল হক, মো. হারুন উর রশিদ, আশিক এলাহী, প্রধান নির্বাচন কমিশনার মো. আলী বাপ্পী, নির্বাচন কমিশনের সদস্য সেলিম মালিক সর্দার ও মো. এফ মোল্লা।
প্রধান অডিট কমিশনার মো. এ মুমিত মাসুদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং প্রধান অডিট কমিশনার হিসেবে ২০১৯ সালের বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেন। তাঁকে সহযোগিতা করেন কমিশনের সদস্য মো. বাচ্চু মিয়া ও মো. ফিরোজ শাহ।
সভায় সাধারণ সম্পাদকের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দুজন সদস্যের সদস্য পদ বাতিল করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার মো. আলী বাপ্পী, নির্বাচন কমিশনের সদস্য সেলিম মালিক সর্দার ও মো. এফ মোল্লা শুভেচ্ছা বক্তব্য শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনারেরা নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের আমন্ত্রণ জানান। প্রধান নির্বাচন কমিশনার মো. আলী বাপ্পী নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান
সংগঠনের কার্যকরী কমিটির নবনির্বাচিত সদস্যরা হলেন—সভাপতি মো. নাসির উদ্দিন, সিনিয়র সহসভাপতি আবুল বাসার, সহসভাপতি মীর সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আবদুল হক, অর্থ সম্পাদক মো. নুরবক্ত মিয়া, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম ভূঁইয়া, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আশিক এলাহী, প্রচার সম্পাদক আশফাকুল আশিকিন। কার্যনির্বাহী সদস্যরা হলেন—মো. আজহারুল ইসহাক, আলী আশরাফ লিটন, ওয়াজেদ আহমেদ, মো. হারুন উর রশিদ, মো. এ কাইয়ুম ও মোয়াজ্জেম হোসেন।
নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও সুন্দর ভাবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা পেয়ে আমরা ও সংগঠন কৃতজ্ঞ।
নবনির্বাচিত সভাপতি মো. নাসির উদ্দিন শুভেচ্ছা বক্তব্য দেন এবং সভাপতি হিসেবে তাঁকে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আপনারা দোয়া ও সহযোগিতা করবেন ভবিষ্যতে যেন সংগঠন সুন্দরভাবে চালাতে পারি।
সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমি আপনাদের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। কিন্তু তিন বছর বিরতির পর আপনাদের ভালোবাসায় আবারও ২০২০ সালে নির্বাচিত হয়েছি। সংগঠনের পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করাই হবে আমাদের একমাত্র পরিকল্পনা।
বিদায়ী সভাপতি আজহারুল ইসহাক ও সাধারণ সম্পাদক মীর সাইদুজ্জামান সাঈদ বিদায়ী বক্তব্যে বলেন, আমাদের কথার মাঝে ও কাজের ফাঁকে কোনো ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।