বহুবচনের ঈদ আনন্দ আড্ডা ৮ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুবচন নিউইয়র্ক সংস্কৃতিমনস্ক মানুষের জন্য জ্যামাইকার ১৬৫-২৩ হিলসাইড অ্যাভিনিউয়ের স্মার্ট একাডেমির ২য় তলায় আয়োজন করেছে ঈদ-পরবর্তী আনন্দ আড্ডা। ৮ জুন সন্ধ্যায় এ আনন্দ আড্ডা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে থাকছেন প্রখ্যাত কথাশিল্পী ও লেখক আনিসুল হক। ‘এ আনন্দ আড্ডায় আপনাকেও পেতে চাই’ আহ্বানে এই অনুষ্ঠানে থাকবে গান, কবিতা, পুথিপাঠ ও নাট্যসংলাপ। অনুষ্ঠান পরিকল্পনায় রয়েছেন নাট্যকার মুজিব বিন হক ও কবি শামস আল মমীন। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছেন এ বি এম সালেহউদ্দীন, আজিজুল হক, আনোয়ার সেলিম, শিবলী সাদেক, আবু রায়হান ও ছন্দা বিনতে সুলতান।