বহুবচনের ঈদোত্তর আনন্দ আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ আড্ডায় আনিসুল হককে ফুল দিয়ে বরণ
আনন্দ আড্ডায় আনিসুল হককে ফুল দিয়ে বরণ

সাংস্কৃতিক সংগঠন বহুবচন ৯ জুন জ্যামাইকার স্মার্ট একাডেমিয়ায় আয়োজন করে ঈদোত্তর আনন্দ আড্ডা। লেখক আনিসুল হককে শুভেচ্ছা জানিয়ে আড্ডাধর্মী ঘরোয়া অনুষ্ঠানটি শুরু হয় নির্ধারিত সময়ের কাছাকাছি সময়ে।
সংগঠনের নেতৃস্থানীয় মুজিব বিন হকের সূচনা আলাপনের মধ্যেই বাংলাদেশ থেকে সদ্য আসা আনিসুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে স্বরচিত কবিতা পাঠ করেন শামস আল মমীন। নিজের লেখা ঈদ নিয়ে একটি কবিতা দিয়ে শুরু করে একে একে পাঠ করেন ‘ফিরা আইসেন বাহে’ ও ‘নট সো সিভিলাইজড’ শিরোনামের দুটি কবিতা। এর পর কবিতা পাঠ করেন কবি হোসাইন কবির। ছোট্ট মেয়ে শান্তি আবৃত্তি করে শাহীন ইবনে দিলওয়ারের কবিতা। আহমেদ হোসেন বাবু তাঁর স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন এ বি এম সালেহউদ্দীন, ছন্দা বিনতে সুলতান ও আজিজুল হক মুন্না। এ ছাড়া কবিতা আবৃত্তি করেন শুক্লা রায় ও মুজিব বিন হক। আবু রায়হান পুথি সাহিত্যের ইতিহাস শোনান তাঁর স্বরচিত পুথির মাধ্যমে। অনুষ্ঠানের শেষ দিকে বক্তব্য রাখেন আহমাদ মাযহার ও আনিসুল হক। আড্ডার মূল আকর্ষণ আনিসুল হকের সরস ও গুরুত্বপূর্ণ বক্তব্য সবাইকে মুগ্ধ করে।