বাংলা ক্লাব ইউএসএর ইফতার মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতার মাহফিলে বাংলা ক্লাবের সদস্য ও অতিথিরা
ইফতার মাহফিলে বাংলা ক্লাবের সদস্য ও অতিথিরা

নিউইয়র্কে বাঙালিদের অন্যতম সামাজিক সংগঠন বাংলা ক্লাব ইউএসএ ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের  স্টার্লিং-বাংলাবাজার এলাকার এক রেস্তোরাঁয় ২৪ মে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কালাম পিনু। ইফতার মাহফিলের তত্ত্বাবধানে ছিল সহসভাপতি মো. কামরুজ্জামান বাবু ও মো. মমিনুল ইসলাম। মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন মো. কামাল উদ্দিন।

ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলা ক্লাব ইউএসএর উপদেষ্টা মীর সারোয়ার আলী ও রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক সোনার বলাই, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সদস্য জুয়েল, চুন্নু, রকিউজ্জামান প্রমুখ। নিউইয়র্কের কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মী, সাংবাদিক, ক্লাব সদস্যদের পরিবার-পরিজনসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ইফতারে অংশ নেন। সবশেষে এ আয়োজনে যোগ দেওয়ায় আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে সংগঠনের আয়োজনে অনুষ্ঠেয় পিকনিকে সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন সংগঠনের নেতৃবৃন্দ।