বাংলা ক্লাবের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অতিথি ও বাংলা ক্লাবের সদস্যরা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অতিথি ও বাংলা ক্লাবের সদস্যরা

নিউইয়র্কের যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করেছে বাংলা ক্লাব ইউএসএ।
২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রঙ্কসের একটি পার্টি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা হয়। এতে অংশ নেন ব্যবসায়ী, সমাজকর্মী, রাজনীতিক, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ প্রবাসী বাংলাদেশিরা।
সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে ও সহসভাপতি মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—রাজনীতিক আবদুর রহিম বাদশা, সংগঠনের উপদেষ্টা বখতিয়ার রহমান, মীর আবদুল লতিফ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সোনার বলাই, প্রচার সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সমাজকল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট নূরে আলম, মিয়া মো. দাউদ, কাজী রবিউজ্জামান, মো. মাহে আলম, লিয়াকত আলী খানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মমতাজ উদ্দিন।
সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী আনোয়ার হোসেন ও হেলাল উদ্দিন।
বাংলা ক্লাব ইউএসএর সভাপতি আবুল কালাম পিনু অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।