বাংলা ক্লাবের ঈদ পুনর্মিলনী
নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সামাজিক সংগঠন বাংলা ক্লাব ইউএসএর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর লং আইল্যান্ডের ওয়ানট্যাগ পার্কে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন—সংগঠনের সহসভাপতি মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. সোনার বলাই, সমাজকল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, সদস্য আখতারুজ্জামান, মোহাম্মদ এ হাসান, কাজি মাহে আলম, মুনিম ও আনোয়ার।
সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ও সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন—সংগঠনের উপদেষ্টা বখতিয়ার রহমান, মীর সারওয়ার আলী, আলমাস আলী ও মিলন, কমিউনিটি অ্যাকটিভিস্ট মোহাম্মদ মোস্তাক হামিদ, কিবরিয়া প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্বে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী মনিকা দাস ও বাবুল। ছিল খুদে শিল্পীর চমৎকার নৃত্য পরিবেশনাও।
বক্তারা বলেন, প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে বাংলা ক্লাবের আত্মপ্রকাশ ঘটে। সেই লক্ষ্যে সংগঠনটি নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।