বাংলা ক্লাবের উৎসবমুখর বনভোজন

নিউইয়র্কের সামাজিক সংগঠন বাংলা ক্লাব ইউএসএর বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ আগস্ট ব্রঙ্কসের পেলহাম বে পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। বনভোজনে আমেরিকায় বসবাসরত বাংলা ক্লাবের সদস্য ও তাঁদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
নতুন প্রজন্মের শিশু-কিশোরদের উপস্থিতিতে বনভোজন পরিণত হয় ক্লাব সদস্যদের মিলন মেলায়। বনভোজনে বারবিকিউসহ মজাদার সব খাবার উপভোগ করেন সবাই। নারী-পুরুষ ও শিশু-কিশোরেরা অংশ নেয় বিভিন্ন খেলাধুলায়।
বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ।
সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মো. হারুন ভূঁইয়া, সহসভাপতি মো. মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক সোনার বলাই, সদস্য মঈদুল লস্কর জুয়েল প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. খলিলুর রহমান, হাবিবুর রহমান, মীর এস আলী, মীর আবদুল লতিফ, রুহুল আমিন, সহসভাপতি মো. কামরুজ্জামান বাবু, সদস্য হারুনুর রশিদ ভূঁইয়া, মিজানুর রহমান, শাহ মঞ্জুরুল হক, শহীদুল ইসলাম, ফয়সাল আহমেদ, মামুনুর রশিদ, কাজী রকিব, মো. কে জামান, চুন্নুসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বনভোজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ছিল আকর্ষণীয় র্যাফল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী ও র্যাফল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রোজিসহ অন্য শিল্পীরা।
অনুষ্ঠানে র্যাফল ড্রর পুরস্কারের মধ্যে ছিল—সোনার চেইন, ৫০ ইঞ্চি টেলিভিশন, ল্যাপটপ, কফি মেশিন, মোবাইল ফোন ও ডিনার সেট।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবুল কালাম পিনু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, প্রবাসে কর্মব্যস্ত জীবনের একটি দিন অন্তত নির্মল আনন্দে কাটবে এই প্রত্যাশায় আমরা এ বনভোজনের আয়োজন করেছি। সবার আন্তরিক সহযোগিতার এই আয়োজন সফল হয়েছে। তাঁরা এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এমন আয়োজন আরও ভালো করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।