বাংলা ক্লাবের থ্যাংকস গিভিং ডে উদ্যাপন

নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে থ্যাংকস গিভিং ডে উদ্যাপন করেছে বাংলা ক্লাব ইউএসএ। গত ২৮ নভেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসের একটি পার্টি সেন্টারে দিবসটি উদ্যাপন করে বাংলা ক্লাব।
সংগঠনের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন—সংগঠনের উপদেষ্টা বখতিয়ার রহমান ও রুহুল আমিন, সহসভাপতি মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক শাহ মনজুরুল হক, সমাজকল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, আবদুস শহীদ, সদস্য শাহাব উদ্দিন, মামনুল ইসলাম, মোনিম আহমেদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট খবির উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক সোনার বলাই। সংগঠনের সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও বাংলা ক্লাব ইউএসএর সদস্যরা অংশ নেন।