বাংলা টাউন সুপার মার্কেট গ্রুপের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট রূপান্তরিত হয়েছে বি অ্যান্ড এম ডিসকাউন্টে
বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট রূপান্তরিত হয়েছে বি অ্যান্ড এম ডিসকাউন্টে

একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে বাংলা টাউন সুপার মার্কেট ও বাংলা গার্ডেন রেস্টুরেন্ট গ্রুপের কর্ণধার কাওসারুজ্জামান কয়েস সুনাম অর্জন করেছেন।
কাওসারুজ্জামান কয়েসের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার অ্যাভিনিউ এলাকার বাংলা টাউন গ্রুপের বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট রূপান্তরিত হয়েছে বি অ্যান্ড এম ডিসকাউন্টে। গ্রোসারি পণ্য প্রত্যাহার করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে স্টোরটি ডিসকাউন্ট স্টোরে রূপান্তর করা হয়েছে। একই ছাদের নিচে গ্রোসারি পণ্য ছাড়া স্টোরটিতে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী।
৭ এপ্রিল কাওসারুজ্জামান কয়েসের মালিকানাধীন এ স্টোরটি রি-গ্র্যান্ড ওপেনিং হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। বি অ্যান্ড এম ডিসকাউন্টের রি-গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এখন ছাড় চলছে।
কাওসারুজ্জামান কয়েস বলেন, তাঁর মালিকানাধীন এ স্টোরটি ছাড়াও রয়েছে বাংলা গার্ডেন রেস্টুরেন্ট, বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট, বি অ্যান্ড এম ডিসকাউন্টসহ বাংলা টাউন নামে আরও একটি গ্রোসারি ও সুপার মার্কেট রয়েছে।
কাওসারুজ্জামান কয়েস ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র অভিবাসী হন। তিনি জানান, ১৯৯০ সালের মার্চে ম্যানহাটনে সেইভ ওয়ে ডেলি প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসে ব্যবসা শুরু হয়। আর পেছনে তাকাতে হয়নি তাঁকে। ব্যবসায় সাফল্যের ধারাবাহিকতায় একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন এ প্রবাসী বাংলাদেশি। এর পর ব্রঙ্কসে প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডস গ্রোসারি অ্যান্ড ফিস মার্কেট। পরবর্তীতে স্টার্লিং ফিস মার্কেট প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশিদের মধ্যে প্রথম লাইভ ফিস ব্যবসা তাঁর হাত দিয়েই শুরু বলে জানালেন ব্যবসায়ী কয়েস।
কয়েস বলেন, ভিন্ন ধারায় ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এ সব ব্যবসা থেকে মূলধন গুটিয়ে পরবর্তীতে ব্রঙ্কসে বাংলা টাউন নামে তিনটি গ্রোসারি ও সুপার মার্কেট, বাংলা গার্ডেন রেস্টুরেন্ট এবং বি অ্যান্ড এম ডিসকাউন্ট স্টোর প্রতিষ্ঠা করেন।
তবে আশানুরূপ সফলতা না আসায় বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিটের ব্রঙ্কসের জেরিগা শাখাটি বন্ধ করে দিতে হয়েছে তাঁকে। ব্যবসায়িক কারণে স্টার্লিং-বাংলাবাজার অ্যাভিনিউ এলাকার বাংলা টাউন সুপার মার্কেট অ্যান্ড হালাল মিট রূপান্তরিত করতে হয়েছে বি অ্যান্ড এম ডিসকাউন্টে। বর্তমানে এসব প্রতিষ্ঠান সফলতার সঙ্গে পরিচালনা করছেন তিনি।
কাওসারুজ্জামান কয়েস বলেন, প্রবাসী বাংলাদেশিদের উন্নতমানের সেবা প্রদানের লক্ষ্যে এসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি বলেন, ‘রোজাদারদের সুবিধার্থে প্রতি বছরের মতো এবারও আমরা সব পণ্যে ডিসকাউন্ট দিচ্ছি। মাছ, মাংসেও থাকছে ডিসকাউন্ট। সবগুলো ইফতারি পণ্যের মূল্যও কমিয়ে দিয়েছি।’
বাংলা গার্ডেন রেস্টুরেন্টে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে স্বাস্থ্যসম্মত নানা আইটেমের ইফতার। রেস্টুরেন্টে প্রতি ১০০ জনের জন্য নানা আইটেমের ইফতারের মূল্য নেওয়া হচ্ছে ৩.৯৯ ডলার থেকে ৫.৯৯ ডলার পর্যন্ত। ডিসকাউন্টে ক্যাটারিংয়েরও ব্যবস্থা রয়েছে।