বাংলা প্রেসক্লাব মিশিগান-এর যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা প্রেসক্লাব মিশিগানের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনসমাজের অন্যতম কোলাহলের রাজ্য মিশিগানে বাংলা সংবাদমাধ্যম কর্মীদের সংগঠন বাংলা প্রেসক্লাব মিশিগান যাত্রা শুরু করেছে। ১৫ আগস্ট রাজ্যের ওয়ারেন শহরে অনুষ্ঠিত এক সভায় বাংলা সংবাদমাধ্যমের সাংবাদিকেরা নিজেদের এ সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত নেন।

পেশাগত দায়িত্ব, তথ্য বিনিময় ও নিজেদের মধ্যে ঐক্য ও সংযোগ বৃদ্ধির প্রত্যয় ঘোষণা করে ‘বাংলা প্রেসক্লাব মিশিগান’ এর ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মানবজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি হেলাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি ঠিকানা পত্রিকার বিশেষ প্রতিনিধি সৈয়দ সাহেদুল হক, এনটিভির প্রতিনিধি সেলিম আহমেদ, আরটিভির প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম আলো উত্তর আমেরিকার প্রতিনিধি ফারজানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি তোফায়েল রেজা, কোষাধ্যক্ষ বাংলাদেশি প্রতিদিন প্রতিনিধি আশিকুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক উত্তর-পূর্ব প্রতিনিধি জুয়েল খান, দপ্তর সম্পাদক হবিগঞ্জের মুখ পত্রিকার বিশেষ প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী, ক্রীড়া সম্পাদক মীরপরবাস পত্রিকার দেওয়ান কাউসার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ঠিকানা পত্রিকার প্রতিনিধি শফিকুর রহমান।

কার্যকরী কমিটির সদস্যরা হলেন—দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিম্ময় আচার্য্য, ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ মোস্তফা কামাল, প্রথম আলো উত্তর আমেরিকার প্রতিনিধি পার্থ সারথী দেব ও ফ্রিল্যান্স সাংবাদিক সাইফুল আজম সিদ্দীকি।

সাধারণ সদস্যরা হলেন—দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি সাহেল আহমদ ও টিবিএন ২৪ প্রতিনিধি মাহফুজুর রহমান।

সভায় সদস্যরা বলেন, প্রবাসে নানা কারণে সাংবাদিকতার কাজ করতে গিয়ে সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার তাগিদ অনেক বেশি। এ তাগিদ থেকে মিশিগানে বাংলা প্রেসক্লাব প্রবাসে অবস্থানরত বাংলা সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে পারবে। পাশাপাশি জনসমাজের কল্যাণে নিজেদের পেশাদারি সহযোগিতা বৃদ্ধির কাজ করে যাবে সংবাদমাধ্যম কর্মীরা।