যথাযোগ্য মর্যাদায় নিউইয়র্কের বাংলাদেশ ল’ সোসাইটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল আলোচনা অনুষ্ঠান, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন। সেই সঙ্গে বাংলা ভাষা যাতে যথাযথ ও শুদ্ধভাবে উচ্চারণ ও বিকৃত করা না হয়—সে ব্যাপারে আলোচনা অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ল’ সোসাইটি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৩৭-১৬-৭৩ স্ট্রিটে ২০ ফেব্রুয়ারি এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ল’ সোসাইটির সভাপতি অ্যাডভোকেট কাজী সামছুদ্দোহা, পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান হিমেল। আলোচনা সভায় বক্তারা মহান ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন।
বাংলাদেশ ল’ সোসাইটি যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করতে আগে থেকেই সব আয়োজন সম্পন্ন করা হয়। ২০ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠান শুরু হয়, শেষ হয় প্রথম প্রহরে। ল’ সোসাইটির নেতারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা ছাড়াও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তাঁরা।
অনুষ্ঠানে বক্তৃতা করেন অ্যাডভোকেট মো. আলী বাবুল, মোর্শেদা জামান, মো. ওয়াহিদ মিঞা, মো. জাকির হোসেন ও শাহ মোহম্মদ বখতিয়ার আলী, কার্যকরী কমিটির সদস্য সহসভাপতি নিজাম উদ্দিন আহমেদ ও নুরুল ইসলাম মাইনুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, মুরাদ, সাইদ মাইনুদ্দিন, সুলতানা জামান, সোসাইটির কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, শাহিদা আমেনা, সুলতানা জামান, সাইয়েদ মঈন উদ্দিন, রোকেয়া বাবুল। অন্যান্যের মধ্যে বক্ততা করেন অ্যাডভোকেট মুহম্মদ আলী বাবুল, ম. জাকরিয়া মিয়া, শফিকুল আলম, মো. মাহবুব আলম, রোকেয়া আলী প্রমুখ। মহান একুশের আলোচনা সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন মো. হাবিবুর রহমান।
আইনজীবীরা সবাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে মাতৃভাষার প্রচলন চিরজাগ্রত করার শপথ নেন। আলোচনা অনুষ্ঠান শেষে সোসাইটির নেতৃবৃন্দ একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ল’ সোসাইটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাজানো হয় ‘আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। ল’ সোসাইটির অনুষ্ঠানটি ২০ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০ মিনিট থেকে ২১ ফেব্রুয়ারি রাত একটা পর্যন্ত চলে।
মিলনায়তনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বাংলা ভাষাকে আরও এগিয়ে নেওয়া ও প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন।