বাংলা সংবাদের উদ্যোগে আদমশুমারির গুরুত্ববিষয়ক গোলটেবিল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল বৈঠকে আগত অতিথিরা।
গোলটেবিল বৈঠকে আগত অতিথিরা।

মিশিগান থেকে প্রকাশিত ‘বাংলা সংবাদ’ পত্রিকার উদ্যোগে আদমশুমারির গুরুত্ব বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ স্টার্লিং হাইটস সিটির এক রেস্তোরাঁয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে বাংলা সংবাদের সম্পাদক ও প্রকাশক ইকবাল ফেরদৌস আদমশুমারির ওপর নাতিদীর্ঘ বক্তব্য রাখেন। এর পর উপস্থিত সুধীজনেরা এ বিষয়ের ওপর আলোকপাত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন মিশিগানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। প্রায় ৫০টি সংগঠনের নেতারা এতে যোগ দেন।
বাংলা সংবাদ পত্রিকার পক্ষ থেকে উপস্থিত সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়। পত্রিকাটির সম্পাদক সবাইকে বৈঠকে যোগ দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইকবাল ফেরদৌস বলেন, ভবিষ্যতে বাঙালি কমিউনিটির উন্নয়ন ও সাহায্যে এ ধরনের আরও আয়োজন করা হবে। এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আদমশুমারি নিয়ে বাংলা সংবাদ ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি একটি টিভি অনুষ্ঠানও নির্মাণ করবে।