বাংলা স্কুলের বৈশাখী মেলা ১৫ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াশিংটনের বাংলা স্কুলে আগামী ১৫ এপ্রিল বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। বাংলা স্কুল আয়োজিত এই মেলা চলবে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত। তৃতীয়বারের মতো আয়োজিত এই মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান গাইবেন বাংলাদেশ ও প্রবাসের শিল্পীরা। মেলায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শাড়ি, অলংকার আর ঘর সাজানোর পণ্যসামগ্রীর স্টল থাকবে।