বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির স্বাধীনতা দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মঞ্চে সংগঠনের নেতৃবৃন্দ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মঞ্চে সংগঠনের নেতৃবৃন্দ

মহান স্বাধীনতা দিবসের উদ্‌যাপন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি। আমেরিকার ভার্জিনিয়ায় নোভা এনানডেল ক্যাম্পাস মিলনায়তনে গত ৩১ মার্চ এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটন ডিসি’তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আমেরিকার মূলধারার নেতৃত্ব কেটি ক্রিস্টল, ভিভিয়ান ওয়াটস, ডেভ স্টেগমিয়ের, জেসমিন মোয়াওয়াড ও হান্নাহ আরিঘী। এ ছাড়া টেক্সাস থেকে আগত ফোবানার সাবেক চেয়ারম্যান আজাদুল হক, ফোবানা ‘উইমেন অ্যাম্পাওয়ারমেন্ট কমিটি’র চেয়ারপারসন নাহিদা আলী ডেইজি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সাধারণ সম্পাদক অ্যান্থনী পিউস গোমেজ ও সাংস্কৃতিক সম্পাদক সম্পা বণিক আগত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফয়সল কাদের, শতরূপা বড়ুয়া এবং তরুণ প্রজন্মের অদৃতা জাহাঙ্গীর ও ফারিহা খালেদ। অনুষ্ঠানের শুরুতে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের কণ্ঠে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বাগডিসি, বর্ণমালা শিক্ষাঙ্গন, বাই ও একতারা পরিবেশিত দেশাত্মবোধক গান, নাচ ও অণু নাটকের পরিবেশনায় উদ্দীপ্ত হয়ে ওঠে সবার মন। মুক্তিযুদ্ধের স্মৃতি জেগে ওঠে সবার মানসপটে।
অনুষ্ঠানের প্রথম পর্বে দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে বর্ণমালা শিক্ষাঙ্গনের শিল্পী শ্রাবণী, রূপন্তী, অবন্তিকা, নাজিয়া, অর্পিতা, স্মরণী, মাহি, তানিম, আয়না, মাইশা, রাইশা, মেহেক ও স্বপ্না শর্মা। কোরিওগ্রাফিতে ছিলেন সুমাইয়া আক্তার স্মরণী ও স্বপ্না শর্মা। পরে স্বরচিত কবিতা আবৃত্তি করেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের ব্রডকাস্টার ও সংবাদ বিশ্লেষক আনিস আহমেদ। ‘একতারা’র শিল্পীদের দেশাত্মবোধক গানের সঙ্গে নাচের যুগলবন্দী ছিল মনোমুগ্ধকর। একতারা’র পক্ষে ছিলেন এস কে মিলন ও অন্তরা বড়ুয়া। আর কোরিওগ্রাফিতে ছিলেন মূর্ছনা বড়ুয়া। এই পর্বের সঞ্চালনায় ছিলেন সারা তানজিন। ছিল বাগডিসি’র শিশুদের নিয়ে ‘কলকাকলি’র পরিবেশনা। এই পর্বে অংশ নিয়েছিল অপ্সরা, ঐশ্বর্য, অধরা, অবন্তি, মাইশা, মেহেক, অদৃতা, অরিত্রি, ফয়সল খালেদ, মরিয়া ও মেহেরান। এই পর্বের সঞ্চালনায় ছিল অদৃতা জাহাঙ্গীর ও ফারিহা খালেদ।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের সংগীত পরিবেশনা
অনুষ্ঠানে শিশু-কিশোরদের সংগীত পরিবেশনা

সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি বিশেষ অংশজুড়ে ছিল বাগডিসির পরিবেশনায় ‘শব্দের যুদ্ধ জয়’। এই বিশেষ পর্বটি সাজানো হয়েছিল স্বাধীন বাংলা বেতারের গান ও এম আর আক্তার মুকুলের ‘চরমপত্র’ দিয়ে, যা উৎসর্গ করা হয় সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা কাকন বিবি ও ফেরদৌসী প্রিয়ভাষীণিকে। এই পর্বের পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন বাগডিসির সাংস্কৃতিক সম্পাদক সম্পা বণিক। এই পর্বে সংগীতে মোহাম্মদ আমিনুর রহমান, অসীম রানা, জুয়েল বড়ুয়া, রবি আলম, নাসের চৌধুরী, মেরিনা রহমান, তনুশ্রী দত্ত, পান্না মুৎসুদ্দি, আফরোজা মান্নান ও সারা লুদমিলা। চরমপত্র পাঠ করেন সম্পা বণিক। উপস্থাপনায় ছিলেন সরকার কবীর উদ্দিন। এ ছাড়া নাসের চৌধুরী, আশীষ বড়ুয়া, মোহাম্মদ মজিদ, সেলিম মাহফুজ, জয় বড়ুয়া ও সৌমিক ছিলেন সংগতে। মঞ্চসজ্জা পরিকল্পনা ও প্রতীকী বেতার যন্ত্র প্রস্তুতিতে ছিলেন হারুন রশীদ, আবু সরকার ও হাসনাত সানি। বাই-এর স্বাধীনতাভিত্তিক ভিন্নধর্মী অণু নাটক ‘বীরাঙ্গনার গল্প গাঁথা’র পরিবেশনা ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। এতে অভিনয় করেন খুকি, ছুটি ও মিজানুর রহমান খান।
অনুষ্ঠানে বাগডিসি’র পক্ষ থেকে ই-লার্নিং-এর উদ্ভাবক ও প্রতিষ্ঠাতা ড. বদরুল হুদা খানকে আজীবন সম্মাননা দেওয়া হয়। তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন রেদোয়ান চৌধুরী। আর সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক’ বা বাইকেও দেওয়া হয় আজীবন সম্মাননা। ‘বাই’-এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংগঠনটির সভাপতি শফি দেলোয়ার কাজল। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন ফোবানার সাবেক চেয়ারম্যান আজাদুল হক ও বাগডিসি’র সভাপতি মোহাম্মদ আলমগীর। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের দেওয়া হয় বিশেষ সম্মাননা। এঁরা হলেন রউফ মোহাম্মদ আব্দুর সরকার, আব্দুল গফুর, তৌহিদুর রহমান, জিয়াউদ্দীন খান ও কালাচাঁদ সরকার। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও বাগডিসি’র সভাপতি মোহাম্মদ আলমগীর।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অতিথি শিল্পী প্রিয়ংবদা ব্যানার্জির মনমাতানো পরিবেশনা। তিনি বিভিন্ন ধরনের গান পরিবেশন করে উপস্থিত শ্রোতাদর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এনটিভি (ইউএসএ)। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন ডাটা গ্রুপের সিইও জাকীর হোসেন। প্ল্যাটিনাম স্পন্সর ছিলেন ইন্স্যুরেন্স কোম্পানির রউফ সরকার এবং গোল্ড স্পন্সর ছিলেন ই অ্যান্ড আর ট্যাক্স সলিউশনের কাজী টি ইসলাম। এ ছাড়া কমনওয়েলথ মর্টগেজের সিইও তৌফিক মতিন, পিপল অ্যান্ড টেকের সিইও আবু বকর হানিফ, কাবাব কিংয়ের মোহাম্মদ হোসেইন, অল স্টেট ইন্স্যুরেন্সের মোহাম্মদ আলী, বিএনআই রিয়েলটির মজিবুল হক, হোমটাউন প্রোপার্টির বোরহান উদ্দিন ও গো-ঢাকা ট্র্যাভেল এজেন্সিও পৃষ্ঠপোষক হিসেবে ছিল।