বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির অভিষেক

নিউজার্সি রাজ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্ট্রি বোর্ডের উদ্যোগে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে ছিল অভিষেক, শপথ, কথামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজার্সি রাজ্যের অ্যাসেম্বলিম্যান ভিন্স ম্যাজিও ও অ্যাসেম্বলিম্যান জন আরমাতো।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম তানজিম, পবিত্র গীতা থেকে পাঠ করেন ঝুলন পাল। এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন শেষে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন শিকদার নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে নির্বাচন কমিশনের পক্ষে মীর হোসেন, আবু নসর, মো. আইয়ুব, বেলাল হোসেন বক্তব্য রাখেন। এই পর্ব সঞ্চালনা করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক।
এরপর নতুন সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের সঞ্চালনায় নূরুন্নবী চৌধুরী, আবু তাহের ভূঁইয়া, এ কে এম দিদারুল ইসলাম, কুতুব উদ্দীন এমরান ও মো. গিয়াস উদ্দীন বক্তব্য রাখেন।
সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় নতুন কমিটিকে শুভেচ্ছায় সিক্ত করেন অ্যাসেম্বলিম্যান ভিন্স ম্যাজিও, অ্যাসেম্বলিম্যান জন আরমাতো, চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী সুব্রত চৌধুরী ও কাজী লিটন।
শেষে ঝুলন পাল ও কাজী লিটনের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সানচি মুখার্জি।
অনুষ্ঠানে কাউন্সিলম্যান এম ও ডেলগাডো, ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী সোহেল আহমদসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির নতুন কার্যকরী কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন—সভাপতি জহিরুল ইসলাম, সহসভাপতি নুরুন্নবী চৌধুরী, মোহাম্মদ এস নূর, আবু তাহের ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম ডি জামান, কাজী ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার আহামেদ, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, জনসংযোগ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ঝুলন পাল, অফিস সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সদস্য এম ডি আবু জাহেদ, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, শেখ মাজাহার আলী, মো. এ হোসাইন ও সিরাজ উদ্দীন।