বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির টাউন হল সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির লোকজন যোগ দেন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল। এতে বক্তব্য রাখেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, সোহেল আহমদ, সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, সিটি কাউন্সিল সহসভাপতি এম ও ডেলগাডো, কাউন্সিলম্যান মো. হোসাইন মোর্শেদ, কাউন্সিলম্যান আনজুম জিয়া প্রমুখ।
সভায় বক্তারা আটলান্টিক সিটিতে আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় গণভোটে সবাইকে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া ওই দিন ভোটারেরা যাতে ভোটকেন্দ্রে যায়, সে ব্যাপারে তাদের উদ্বুদ্ধ করতেও নানা কর্মকৌশল নিয়ে সভায় আলোচনা হয়।