বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির নতুন কমিটির অভিষেক ২৫ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির নব নির্বাচিত কমিটির অভিষেক ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারের ওই দিন বিকেল পাঁচটায় এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংগঠনের ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে থাকবে অভিষেক, শপথ, কথামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সানচি মুখার্জি।
আয়োজক সংগঠনের নেতারা প্রবাসী বাংলাদেশিদের সপরিবারে অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।