বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসের অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ
বিজয় দিবসের অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ

আটলান্টিক সিটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি। এ উপলক্ষে ১৮ ডিসেম্বর স্থানীয় একটি ভেন্যুতে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

সভায় কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আব্দুল হাই এবং গীতা থেকে পাঠ করেন ঝুলন পাল। পরে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম ও মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শাহরিয়ার আহমদ, মনিরুজ্জামান, আব্দুর রহিম, সুমন মজুমদার, মো. বেলাল হোসেন, মো. দিদার, মো. আইয়ুব, মোমিন মজুমদার, আবু নসর, নূরুন্নবী চৌধুরী, গিয়াসউদদীন পাঠান, মুক্তাদির রহমান, আব্দুর রফিক প্রমুখ। আলোচকেরা মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চার জাতীয় নেতাসহ অন্যদের অবদান কৃতজ্ঞতাভরে স্মরণ করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরী। সব শেষে সভার সভাপতি জহিরুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।