বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বিজয় মেলা জর্জিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছেন শিল্পীরা
বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছেন শিল্পীরা

জর্জিয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় স্থানীয় বার্কমার হাইস্কুলে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিজয় মেলার উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি মোস্তফা মাহমুদ, সাধারণ সম্পাদক এ এইচ রাসেল খান ও সহসভাপতি আরিফ আহমেদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মেলায় আগত বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা। তাঁরা হলেন—এম এ হাসান, মোহাম্মদ সামসুল আলম, মোহাম্মদ হারুন রশিদ, হামিদা শিরিন ও সুভাষ চক্রবর্তী।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মুহম্মদ আলী মানিক। সাংস্কৃতিক পর্বে কখনো দ্বৈত কখনো একক সুরে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন মহসিনুল হক, শাহীন খন্দকার, শামীম আহমেদ, তানজিলা ইসলাম, স্নিগ্ধা রায়, রোমেল খান, গোলাম মহিউদ্দিন, গাইডেন্স হকিন্স ও বাংলাদেশ থেকে আগত অতিথি শিল্পী চাইম ব্যান্ডের খালিদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানস্থলে ছিল স্বদেশি ঝাল মুড়ি, চা-চানাচুর, শিঙারাসহ নানা মুখরোচক খাবারের স্টল। ছিল শাড়ি, চুড়ি, পোশাকসহ বিভিন্ন গার্মেন্টস সামগ্রীর স্টল।
মেলায় স্থানীয় বাঙালি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন—বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক তিন সভাপতি যথাক্রমে মোহাম্মদ জসীম উদ্দিন, মুহম্মদ আলী ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, জর্জিয়া বিএনপির সভাপতি নাহিদুল খান, জর্জিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ রহমান, আমেরিকার আসন্ন ২০২০ সালের জাতীয় নির্বাচনে কেন্দ্রীয় কংগ্রেস প্রতিনিধি পদপ্রার্থী জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৭ এর রশীদ মালিক প্রমুখ।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন—সহসভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদমান সুমন, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, জনসংযোগ সম্পাদক মাহবুব আলম, ক্রীড়া সম্পাদক লিওন বিশ্বাস, কার্যকরী সদস্য রনদা প্রসাদ চৌধুরী, মোসাম্মাৎ আরজু, হাসান চৌধুরী সুহেল, নাজমুন নাহার ও আর এ বাদল প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিশেষ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের টিভি, ক্যামেরা, রাইস কুকারসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।