বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সবার মঙ্গল কামনা করে দোয়া করা হয়
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সবার মঙ্গল কামনা করে দোয়া করা হয়

নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জ্যাকসন হাইটসের ‘একুশে গলিতে’ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

১৯৪৯ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে মাওলানা ভাসানীর হাতে গড়া আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ২৩ জুন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদ ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিবসটির ওপর আলোকপাত করেন। এতে দেশ ও প্রবাসের করোনা পরিস্থিতি কাটিয়ে উঠতে ও স্বাভাবিক জীবন ফিরে পেতে বিশেষ মোনাজাত করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ইমাম কাজী কায়্যূম।