বাংলাদেশ-আমেরিকা কালচারাল একাডেমির বনভোজন অনুষ্ঠিত

হাডসন নদীর তীরে উৎযাপিত হলো বাংলাদেশ আমেরিকা কালচারাল একাডেমি আয়োজিত বনভোজন ও মিলনমেলা। কুইন্সের অ্যাস্টোরিয়ায় ভারনান বুলেভার্ডের পার্কে অবস্থিত ওই মিলনমেলায় সংগঠনের প্রেসিডেন্ট পারভীন বানু ও জেনারেল সেক্রেটারি কাজী জামান আগত অতিথিদের উষ্ণ অভিবাদন জানান। বনভোজনে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোশতাক আহমেদ, লিটন ফিলিপস, ইকবাল করিম, আনিসুর রহমান, বিউটি, রানী বেগম, ফারহানা আমান নুপুর, নাজমা আক্তার, রোজি রহমানসহ সংগঠনের আরও অনেক সদস্য ও অতিথিরা। অনুষ্ঠানকে ঘিরে সাজানো হয়েছিল প্রচুর প্রমোদের ব্যবস্থা।
মধ্যাহ্নভোজ ছাড়াও ছিল অতিথিদের জন্য ছিল নানা রকম মজাদার খাবারের আয়োজন। সবাই খাবারের পাশাপাশি পার্কের মনোরম দৃশ্য অবলোকনসহ গল্পগুজবে দিনটি অতিবাহিত করেন। দিনশেষে সন্ধ্যা ঘনিয়ে এলেই শুরু হয় ফেরার প্রস্তুতি। এ সময় পারভীন বানু সবাইকে আবারও ধন্যবাদ জানান অনুষ্ঠানে আসার জন্য। উল্লেখ্য বাংলাদেশ-আমেরিকা কালচারাল একাডেমি সব সময় বাংলা সংস্কৃতির সব বিশেষ দিনগুলো ষথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে থাকে।