বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনে সমবেত হয়েছিলেন নানা বয়সী মানুষ।
বনভোজনে সমবেত হয়েছিলেন নানা বয়সী মানুষ।

বাংলাদেশ-আমেরিকান লায়ন্স ক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট নিউজার্সি অঙ্গরাজ্যের কেপমে চিড়িয়াখানায় অনুষ্ঠিত এই বনভোজনে নিউজার্সিতে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বনভোজনের উদ্বোধন করেন নিউজার্সির লায়ন্স জেলা ১৬ এলএর গভর্নর ডেভিড এসক্রিভানেখ।
সকাল থেকেই প্রবাসীরা দলে দলে কেপমে চিড়িয়াখানার বনভোজন স্পটে সমবেত হতে থাকে। এরই মধ্যে পরিবেশিত হয় হালকা খাবার। দুপুর গড়াতেই পরিবেশিত হয় দুপুরের খাবার।