বাংলাদেশ-আমেরিকান লায়ন্স ক্লাবের বনভোজন ৬ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির বনভোজন ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। আটলান্টিক সিটির কেপ মে চিড়িয়াখানায় প্রবাসী বাংলাদেশিদের জন্য এই বনভোজনের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বনভোজনের উদ্বোধন করবেন নিউজার্সির লায়ন্স জেলা ১৬ এল-এর গভর্নর ডেভিড এসক্রিভানেখ।
বনভোজনের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে—যেমন খুশি তেমন সাজো, ক্রীড়ানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ট্যালেন্ট শো ও আকর্ষণীয় র্যাফল ড্র।
বাংলাদেশ-আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি লায়ন মো. হোসেন জনি ও সাধারণ সম্পাদক লায়ন ফারুক আহমেদ তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রবাসীদের সপরিবারে বনভোজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।