বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সির বনভোজন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনের আনন্দে মাতোয়ারা বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সির সদস্যরা
বনভোজনের আনন্দে মাতোয়ারা বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সির সদস্যরা

নিউজার্সির অন্যতম সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই ওয়াশিংটন লেক পার্কের খোলা মাঠে আয়োজিত বনভোজনে খেলাধুলাসহ নানা আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। বর্ণাঢ্য এ আয়োজনে কমিউনিটি নেতৃবৃন্দসহ পেনসিলভানিয়ার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগ দেন।

বনভোজনে ছিল বাংলাদেশি রকমারি খাবার আয়োজন, খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানের অতিথি ছিলেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হায়দার আলি প্রকৌশলী তারেক আহমেদ, মুক্তিযোদ্ধা আবু জাফর ভূঁইয়া, ব্যবসায়ী মো. নাছের আলম, সমাজসেবক দিদার চৌধুরী, তাহের ভূঁইয়া, মো. শিহাব উদ্দিন, মো. সেলিম আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহুরুল ইসলাম, টয়োটা মোটর করপোরেশনের সেলস কনসালট্যান্ট মো. হ‌ুমায়ূন কবির ও প্রকৌশলী সালাউদ্দিন তারেক। অতিথিরা সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বনভোজন কমিটির প্রধান সমন্বয়কারী আজিজ উল্লাহর সঞ্চালনায় ও মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছাড়াও অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন—নিউইয়র্ক লাইফ ইনস্যুরেন্সের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ছাকিন আহমেদ, মো. জামান, নজরুল ইসলাম দুলাল, মোহাম্মদ হোসেন তারেক, নুর মোহাম্মদ সাইফ, মইন উদ্দিন, ইমতিয়াজ আহমেদ আরিফ খান, মিয়া তারেক, জাকির হোসেন, মাইনুল হাসিব, ইনতিয়াজ আহমেদ, মইনুল হাবিব, মোহাম্মদ রায়হান রানা, মোহাম্মদ হাসান বাপ্পী, এ কে আজাদ, মাসুম আহমেদ, মোহাম্মদ শাহিন, মো. রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়হান রাজ, আবুল আজাদ, মোহাম্মদ নাসির, মো. বেলায়ত ভূঁইয়া, শহিদুর রহমান, রাজিব চৌধুরী, মো. হাকিম পুতুল, মোজাম্মেল হক প্রমুখ।

আয়োজকেরা জানান, বিপুলসংখ্যক বাংলাদেশি বনভোজনে অংশ নেন। বেলা ১১টা থেকে প্রবাসীরা বাস ও প্রাইভেটকার যোগে বনভোজন স্থলে সমবেত হতে থাকেন। বনভোজনে বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের জন্য আয়োজন করা হয় খেলাধুলার। নারীদের জন্যও ছিল বিশেষ আয়োজন। ছিল আকর্ষণীয় র‌্যাফল ড্র। এতে পুরস্কার হিসেবে ছিল নিউইয়র্ক টু ঢাকা উড়োজাহাজ টিকিটসহ মূল্যবান সামগ্রী।

সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবিব মিন্টু। শিল্পীদের মধ্যে ছিলেন ক্লোজআপ ওয়ান শিল্পী শশী ও মামুন।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশি আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়েছে আজকের এই সুন্দর অনুষ্ঠান। নিউজার্সির প্রবাসী ভাই-বোনেরা একটি পরিবারের মতো। সম্প্রীতি ও সৌহার্দ্য পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এই সংগঠন।
বক্তারা আরও বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সঙ্গে পরিচিত করার সুযোগ করে দেয়। তাঁরা সব ধরনের বিভাজন ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে ভবিষ্যতে এক সঙ্গে বনভোজন করার পরামর্শ দেন।
বনভোজনে বিশেষ সহযোগিতা করায় ব্যবসায়ী মো. শামসুজ্জামান জোয়ার্দার, ছাকিন আহমেদ, মো. আবু জাফর ভূঁইয়া, মো. আইয়ুব হোসেন জনি, মো. সেলিম আলম, জাকিয়া তানিয়া, মো. নাসির আলম, ফারজানা ইসলাম, মো. আনিসুর জামানের প্রতি বিশেষ কৃতজ্ঞা জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সি।