বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের বড়দিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিনের অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে অতিথিরা।
বড়দিনের অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে অতিথিরা।

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের উদ্যোগে বড়দিন উদ্‌যাপিত হয়েছে।
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের সভাপতি হেমন্ত পালমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন গোমেজ ও সহসভাপতি সমীর দত্তের ব্যবস্থাপনায় বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বড়দিন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ডেরিক বৈরাগী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন অব ম্যানচেস্টারের মেয়র জে মরেন, এশিয়ান ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও বেঙ্গল লায়ন্স ক্লাবের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান, বিসিএসির সাবেক সভাপতি স্বপন গোমেজ ও কিলন্স বৈদ্য এবং কানেকটিকাটের স্থানীয় বিভিন্ন খ্রিষ্টান সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিসিএসির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শীতল ক্রুশ তাঁর বার্ষিক মুখপত্র ‘কানেকটিকাট বারতা ২০১৯’ ও নতুন বছরের ক্যালেন্ডার উদ্বোধন করেন। বিসিএসি কর্তৃক আয়োজিত শিক্ষা-সাংস্কৃতিক অনুষ্ঠানে কানেকটিকাটের ছোট-বড় তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।