বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের নাম বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে আয়োজিত জাতীয়তাবাদী ফোরামের সভায় সংগঠনের নেতৃবৃন্দ
জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে আয়োজিত জাতীয়তাবাদী ফোরামের সভায় সংগঠনের নেতৃবৃন্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাষ্ট্র এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকা নামে সাংগঠনিক কার্যক্রম চালাবে। গত ২৬ ডিসেম্বর জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ফোরামের সংগঠকেরা এই তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদী দলের বিভেদ নিরসন করে সবাইকে ঐক্যবদ্ধ করা এবং গণতান্ত্রিক সংগ্রামকে ত্বরান্বিত করার লক্ষ্যে ২০১২ সালের ৯ ডিসেম্বর সংগঠনটির জন্ম হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে এখন থেকে নতুন নামে এ সংগঠন কার্যক্রম পরিচালনা করবে। তবে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ৯ ডিসেম্বর অপরিবর্তিত থাকবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন রাফেল তালুকদার, প্রফেসর রফিকুল ইসলাম, সারওয়ার খান বাবু, এ এক এম রফিকুল ইসলাম ডালিম প্রমুখ।
সংগঠকেরা জানান, তাঁরা জানতে পেরেছেন তাঁদের সংগঠনের নামে অন্য কেউ নিবন্ধন করে নিয়েছেন। এতে তাঁরা অখুশি না হলেও নেতা-কর্মীরা মর্মাহত।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশ আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এ জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে উত্তর আমেরিকায় সব বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। জাতীয়তাবাদী শক্তিতে উজ্জীবিত কর্মীদের দেশ রক্ষার সংগ্রাম কাজ করতে হবে।