বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। ২০ জানুয়ারি সন্ধ্যায় জ্যামাইকার একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠান হয়।
সংগঠনের সভাপতি নাছিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক ও নীতি নির্ধারণী কমিটির সদস্য মাহাবুবর রহমান মকুল। সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের অনুষ্ঠান পরিচালনার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি তা পারেননি।
কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত চেয়ে দোয়া করা হয়। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও কারামুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক সভাপতি মাওলানা মো. ওমর ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব অ্যাবের মহাসচিব মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের প্রথম কমিটির সদস্য মার্শাল মুরাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার তানভির হাসান খাঁন, ফারুক হোসেন মজুমদার, ছাইদুর খান ডিউক, মাওলানা মো. ওমর ফারুক, নাসির উদ্দিন, শেখ হায়দার আলী, সোহরাব হোসেন, বদিউল আলম, আনোয়ার হোসেন, জামালুর রহমান চৌধুরী, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক ভিপি জাহিদ দেওয়ান, শরীফ চৌধুরী পাপ্পু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কামরুজ্জামান মিয়া, বাচ্চু মিয়া, সুলতানা খানম, আমিনুল ইসলাম, মো. সাহিদুল ইসলাম, ফারুক হোসেন খান, বাসার, মো. নবী উল্লাহ, কবির আহম্মদ, শারমিন আফরোজা প্রমুখ।