বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনকের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের হিলসাইড অ্যাভিনিউর একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে জামালুর রহমান চৌধুরীকে নিয়োগ দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাছিম আহমেদ। সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারির কারণে প্রায় ১০ মাস পর সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হওয়ায় সভাটি এক মিলনমেলায় পরিণত হয়। সবাই ছিল উচ্ছ্বসিত।
সভার আলোচ্যসূচিতে ছিল দুটি বিষয়—সংগঠনের প্রধান উপদেষ্টার শূন্যপদ পূরণ ও ডিসেম্বরে বর্তমান কমিটির মেয়াদ শেষে নতুন কমিটি গঠন।
সভায় ফোরাম নেতৃবৃন্দ বিশদ আলোচনা শেষে বর্তমান ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য জামালুর রহমান চৌধুরীকে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন। আর চলমান কমিটি নতুন কমিটি না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, মিজানুর রহমান, মিল্টন ভূঁইয়া, তারেক পরিষদের সাবেক সহসভাপতি তোফাজ্জল হোসেন, আবুল কাশেম, যুবদলের আবদুল মুহিত প্রমুখ। ফোরাম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আমিন, গোলাম হোসেন, ফারুক হোসেন মজুমদার, ছাইদুর খাঁন, মাহাবুবর রহমান, নাছির উদ্দিন, শেখ হায়দার আলী, সোহরাব হোসেন, বদিউল আলম, আবদুল মান্নাফ তালুকদার, আনোয়ার হোসেন, জামালুর রহমান চৌধুরী, দীপু চৌধুরী, বাচ্চু মিয়া, নাজিম উদ্দিন প্রমুখ।