বাংলাদেশ ড্যান্স ফেস্টিভ্যাল ২০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলকলি ফাউন্ডেশন অব ইউএস ইন্‌ক-এর আয়োজনে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ড্যান্স ফেস্টিভ্যাল ২০১৯।
২০ অক্টোবর রোববার বিকেল পাঁচটায় জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে এই ফেস্টিভ্যাল আয়োজিত হবে। এতে ঢাকা থেকে আগত ফারহানা চৌধুরী বেবী, নিউইয়র্কের রিচি সোলায়মান, অনুরূপা সেনগুপ্ত ও জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার সিলভিয়া আফ্রিন ফারিয়াসহ দেশ ও প্রবাসের নৃত্য শিল্পীরা অংশ নেবেন।
ফেস্টিভ্যাল চলবে রাত ১১টা পর্যন্ত। অনুষ্ঠান পরিচালক বেলাল আহমেদ বলেন, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি।