বাংলাদেশ ফেস্টিভ্যালে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ ঝলসানো আয়োজনের মধ্য দিয়ে কানাডার বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর ইভেন্ট ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৭ ’-এর পর্দা নামল। যেমনটি প্রত্যাশা করা হয়েছিল তেমনটিই ঘটল। প্রথম দিনের টিকিট ছিল সোল্ড আউট। টিকিট না পেয়ে ফিরে গেছেন অনেকে। দ্বিতীয় দিনেও সোল্ড আউট হয়েছে টিকিট। পুরো অডিটোরিয়ামে তিল ধারণের স্থান ছিল না।
কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলা মেইল আয়োজিত তৃতীয় বাংলাদেশ ফেস্টিভ্যালের দুই দিনের পর্দা উঠেছে এভাবেই।
টানা দুইবারের উপচে পড়া দর্শক আর অভাবনীয় সাফল্য নিয়েই আয়োজন করা হয়েছিল তৃতীয় বাংলাদেশ ফেস্টিভ্যালের। গত ১৩ মে শনিবার সন্ধ্যায় জমকালো এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন কানাডায় বাংলাদেশ সরকারের হাইকমিশনার মিজানুর রহমান খান। প্রধান অতিথি ছিলেন অন্টারিও কানাডার ইমিগ্রেশন ও সিটিজেনশিপ মিনিস্টার লরা অ্যালবানিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্টারি কানাডার বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান প্যাট্রিক ব্রাউন এমপিপি, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সেক্রেটারি কামরুন নাহার আহমেদ, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারির প্রেসিডেন্ট এবং ভিসি ড. অমিত চাকমা, বাংলাদেশ জাতীয় সংসদের টানা তিনবারের সদস্য মনিরুল ইসলাম মনি, শেরিডিয়ান কলেজ সিনেটের স্পিকার ড. মোজাম্মেল খান, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি দেবাশীষ চক্রবর্তী ও টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের ট্রাস্টি পার্থি কান্ডেভাল ও ইয়র্ক রিজিওনাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পল চ্যাং। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান রেজাউল কবির, চিফ কনভেনর আব্দুল হালিম মিয়া, কনভেনর শহিদুল ইসলাম মিন্টু, সিবিএ’র পরিচালক ব্যারিস্টার কামরুল হাফিজ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শরিফ সালাম, ফেস্টিভ্যালের পাওয়ারড বাই রিয়েলটর আব্দুল আউয়াল, কো-টাইটেল স্পন্সর ওকপার্ক মর্টগেজ গ্রুপের ম্যানেজিং পার্টনার আসাবউদ্দীন খান আসাদ, কানাডা ন্যাশনাল কনস্ট্রাকশন ইনকের সিইও মোহাম্মদ হাসান, অক্সফোর্ড কলেজের সিইও ওয়াজিউদ্দীন, রেড্ডিস ক্লিনিকের সিইও ডা. ডি ডি রেড্ডি, ফেস্টিভ্যালের চিফ কো-অর্ডিনেটর ইউসুফ শেখ, কো-অর্ডিনেটর নাজমুল মুনশি, সিরাজুল ইসলাম, এনআরবি টিভির কো-চেয়ারম্যান মাশকে জান্নাত, চিফ অ্যাডমিনিস্ট্রেটর স্বপ্না দাশ, প্রোগ্রাম ডিরেক্টর আফিয়া বেগম প্রমুখ।

বাংলাদেশ ফেস্টিভ্যালে মানুষের ঢল
বাংলাদেশ ফেস্টিভ্যালে মানুষের ঢল

সাপ্তাহিক বাংলা মেইল আয়োজিত তৃতীয় বাংলাদেশ ফেস্টিভ্যালের দুই দিনের টানা ছয় ঘণ্টার আয়োজনে উপস্থাপনা করেন অজন্তা চৌধুরী, দিলারা নাহার বাবু, আসমা হক, ফারহানা আহমেদ ও মাহবুবুল হক ওসমানী। স্থানীয় গুণী শিল্পীদের পরিবেশনাও ছিল প্রশংসনীয়। সংগীত পরিবেশন করেন রোবেন ইউসুফ, আইরিন আলম, মুক্তি প্রসাদ, সঙ্গীতা মুখার্জি, সুমী বর্মন, শাওন ইউসুফ, মাশকে জান্নাত, রাফিকা রশিদ ডোনি ও শাহানা কাজী। নৃত্য পরিবেশন করেন বিপ্লব কর, অবন্তী মুখার্জিসহ আরও অনেকে। উদ্বোধনী পর্বে ওস্তাদ দীপঙ্কর গাঙ্গুলির বাঁশির সুরের মূর্ছনায় আলোড়িত হয় দর্শক হৃদয়। মিসেস সাউথ এশিয়া কানাডা ২০১৬ বিজয়ী শর্মিনী রায় নারী উন্নয়ন বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। মন্ট্রিয়েলের কানাডা-বাংলাদেশ সলিডারিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানান সংগঠক জিয়াউল হক জিয়া। দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ছিলেন দুই দিনের আয়োজনেই। আর অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলা সংগীতের দুই জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আব্দুল হাদী টানা কয়েকঘন্টা দর্শক হৃদয় মাতিয়ে রাখেন। এবং সর্বশেষ তারা দ্বৈত গানও পরিবেশন করেন। মধ্যরাত অবধি চলে তাদের পরিবেশনা। তৃপ্তির ঢেকুর তুলে বাড়ি ফেরেন দর্শক। বাংলা সংগীতের জীবন্ত দুই কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আব্দুল হাদীকে এনআরবি টিভি এবং নাহিদ’স ভাসাভী’স কালেকশনের পক্ষ থেকে এনআরবি নাহিদ’স ভাসাভী’স কালেকশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। নাহিদ’স ভাসাভী’স কালেকশন এর পক্ষে নাহিদ আক্তার এই দুই শিল্পীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। বাংলাদেশ ফেস্টিভ্যালের কনভেনর শহিদুল ইসলাম মিন্টু বলেন, কৃতজ্ঞতা দর্শক, স্পনসর, কলা-কুশলী এবং ভলান্টিয়ারদের। সকলের সম্মিলিত চেষ্টায় আজকের এই সাফল্য। চিফ কনভেনর আব্দুল হালিম মিয়া বলেন, তৃতীয় বাংলাদেশ ফেস্টিভ্যালের সমাপ্তির মধ্য দিয়ে চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যালের প্রস্তুতি শুরু হলো। পরপর তিনটি সফল আয়োজন প্রমাণ করে আমরা ঐক্যবদ্ধ।

বাংলাদেশ ফেস্টিভ্যালে মানুষের ঢল
বাংলাদেশ ফেস্টিভ্যালে মানুষের ঢল

বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৭ উপলক্ষে শুভেচ্ছাবাণী দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অন্টারিও কানাডার প্রিমিয়ার ক্যাথলিন উইন, টরন্টো সিটির মেয়র জন টরি, অন্টারিও কানাডার সিটিজেনশিপ ও ইমিগ্রেশন মিনিস্টার ল্যরা অ্যালবানিজ, এডুকেশন মিনিস্টার মিটজি হান্টার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কানাডায় বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান খান, টরন্টো পুলিশের সাবেক চিফ বিল ব্লেয়ার এমপি, ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি, অন্টারিও কানাডার প্রভিন্সিয়াল পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা প্যাট্রিক ব্রাউন এমপিপি।