বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সদস্য ও অতিথিরা
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সদস্য ও অতিথিরা

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের বাঙালি জনবহুল ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার একটি পার্টি সেন্টারে ২৭ মে এই আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্রকার কাজী হায়াতকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে কাজী হায়াতকে ফুলেল শুভেচ্ছা ছাড়াও সংগঠনের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম   আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের     শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন   সংগঠনের সহসাধারণ সম্পাদক মো. ইমরান আলী, সিনিয়র সহসভাপতি তৌকিকুর রহমান ফারুক, সহসভাপতি সৈয়দা মাহমুদা কবির ও মো. সামাদ মিয়া জাকের।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক     সভাপতি ও আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইন্‌ক-এর প্রেসিডেন্ট আবদুস শহীদ, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, শিক্ষাবিদ শেখ আল মামুন, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি আবদুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম ও নুরুল আহিয়া, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো. শামিম মিয়া, উপদেষ্টা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বিশ্বনাথ প্রবাসীকল্যাণ সমিতি ইউএসএর উপদেষ্টা ইফতেখার সিরাজ, মখন মিয়া, সহসভাপতি সেবুল খান মাহবুব ও সাধারণ সম্পাদক আবদুল মনাফ, সিপিএ আহাদ আলী, নারী নেত্রী রেক্সোনা মজুমদার, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুল মুহিত, মির্জা মামুন, তুষার প্রমুখ।

অনুষ্ঠানে চলচ্চিত্রকার কাজী হায়াত তাঁর বক্তব্যে আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি সাহেদ আহমদ, সিনিয়র সহসভাপতি তৌকিকুর রহমান ফারুক, সহসভাপতি সৈয়দা মাহমুদা কবির ও মো. সামাদ মিয়া জাকের, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহসাধারণ সম্পাদক মো. ইমরান আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ এ ফজর, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কে সোহেল, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিকা মণ্ডল, প্রচার সম্পাদক মোহাম্মদ বি মিয়া, দপ্তর সম্পাদক গোলাম মুহিত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজীরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক ফয়ছল আহমদ চৌধুরী, মেম্বার সেক্রেটারি মোহাম্মদ বি রাশিত চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আই হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস, কার্যকরী সদস্য আবদুল বাছির খান, আমিনুল হক, মোহাম্মদ এইচ মোল্লা, শ্যামল কে চন্দ, রুহেল চৌধুরী, শিহাব মিয়া, মোহাম্মদ এস কবির এবং কবি জুলী রহমান।

ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফিজ আবদুল কাদির। দোয়া মোনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাহেদ আহমদ এবং সাধারণ সম্পাদক শামীম আহমদ সবাইকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, চলচ্চিত্রকার কাজী হায়াত চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছেন।