বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের দুই দশক পূর্তি

নিউইয়র্কে একই সঙ্গে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ২০ বছর পূর্তি উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ব্রঙ্কসের ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেসে ২ এপ্রিল আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা, স্মৃতিচারণ, আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল, সংগঠনের সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব ও সহসাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আবু কায়সার চিশতি এবং পবিত্র গীতা পাঠ করেন নীলাদ্রী নন্দী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও উদ্বোধক ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। কী নোট স্পিকার ছিলেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। অন্যদের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট আবদুস শহীদ, মামুন’স টিউটোরিয়ালের অধ্যক্ষ মূলধারার গণিতের শিক্ষক শেখ আল মামুন, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, অয়েল কেয়ারের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সালেহ আহমেদ, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি নূরুল আহিয়া, মাহবুব আলম, মো. শামীম মিয়া, সংগঠনের উপদেষ্টা ও সিলেট ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, অধ্যাপক মুজিবুর রহমান, খলিলুর রহমান মাস্টার ও আবু কায়সার চিশতি, ব্যান্ডসের সভাপতি সোলায়মান আলী, কমিউনিটি অ্যাকটিভিস্ট আলমাস আলী, এস এম গোলাম রব্বানী চৌধুরী, কফিল আহমেদ চৌধুরী, মখন মিয়া, জামাল হুসেন, কেরামত আলী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের উপদেষ্টা আবদুর রব দলা মিয়া, আবদুল মুহিত, সাবেক সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, জাহেদ রুমি, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, লংজেভিটি হেলথ সার্ভিস এলএলসির কো-অর্ডিনেটর ও হাকিম অ্যান্ড কোং মাল্টি সার্ভিসেসের মালিক রোকন হাকিম, অয়েল কেয়ারের সার্টিফাইড অ্যাপ্লিকেশন কাউন্সিলর মান্না মুনতাসির, মেয়র অফিসের তাহিদুন মরিয়ম, ডা. সাদেক, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, আরবান হেলথ প্ল্যানের কমিউনিটি আউটরিচ কর্মকর্তা মেহেরুন্নেসা জোবায়দা, বাংলাদেশি আমেরিকান উইম্যানস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, মেহের চৌধুরী, নাসরিন চৌধুরী, কামরুন্নাহার রীতা, মনিকা মন্ডল, সুপ্রিয়া নন্দী, মাকসুদা আহমদ, লোকমান হোসেন লুকু, হুমায়ুন চৌধুরী প্রমুখ। গণমাধ্যম ব্যক্তিত্বদের ছিলেন সাপ্তাহিক জনতার কণ্ঠ এবং ইউএসএনিউজঅনলাইন ডট কমের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, টাইম টিভির কমিউনিটি আউটরিচ কর্মকর্তা সৈয়দ ইলিয়াস খসরু, ঠিকানার জ্যেষ্ঠ প্রতিবেদক ছন্দা বিনতে সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদ্যাপন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান ফারুক, সৈয়দা মাহমুদা কবির প্রমুখ। প্রবাসী মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধারা হলেন মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, খলিলুর রহমান মাস্টার ও আবু কায়সার চিশতি। এ ছাড়া নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, সব্যসাচী লেখক কবি জুলি রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, সংগঠনের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকের সম্মাননা জানানো হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি সাহেদ আহমদ, সহসভাপতি তৌকিকুর রহমান ফারুক, সৈয়দা মাহমুদা কবির ও সামাদ মিয়া জাকের, সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, সহসাধারণ সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ মো. আলী রাজা, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল হক (কাজী এনাম), আইন ও আন্তর্জাতিক সম্পাদক মনিকা মন্ডল, প্রচার সম্পাদক মো. ইমরান আলী, দপ্তর সম্পাদক হুমায়ুন কে সোহেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলী রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক নোমান আহমদ, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক কাজীরুল ইসলাম, সাহিত্য সম্পাদক মো. মারুফ রশিদ, আপ্যায়ন সম্পাদক ফখরুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা জেবুন্নেছা হাসান, কার্যকরী সদস্য মোশাহীদ চৌধুরী, আবদুল বাছির খান, অধ্যাপক আমিনুল হক (চুন্নু), উমা রেশমা, শাহ কামাল, মো. আবাদ হোসেন মোল্লা, ফয়ছল আহমদ চৌধুরী ও ফখরুল ইসলাম।
প্রধান অতিথি কামাল আহমেদ বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ব্যতিক্রমী নানা উদ্যোগের প্রশংসা করেন। মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোয় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
উদ্বোধক কনসাল জেনারেল শামীম আহসান মূলধারায় বাংলাদেশিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে ব্রঙ্কসবাসী অনেক দূর এগিয়ে গেছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ দিবস’ উদ্যাপনে তাদের ভূমিকা অনস্বীকার্য।
অনুষ্ঠানে সভাপতি সাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্রঙ্কসের প্রথম ও প্রাচীন এই সংগঠন দীর্ঘ ২০ বছর ধরে ঐতিহ্য বজায় রেখে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে তারা সবার অব্যাহত সহযোগিতা কামনা করেন। তাঁরা অনুষ্ঠান সফল করার জন্য উদ্যাপন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান ফারুক ও সদস্যসচিব শামীম আহমদসহ কমিটির সবাইকে ধন্যবাদ জানান।
সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কবি জুলি রহমান পরিবেশন করেন মুক্তিযুদ্ধের গীতি কবিতা ঘরের ইঁদুর কাটে দাওয়া নাম যে রাজাকার, এতে তবলায় সংগত করেন আরিফ ও গানে আহমদ বাবলা। স্বরচিত কবিতা আবৃত্তি করেন জুঁই ইসলাম। সংগীত পরিবেশন করেন চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ কৃষ্ণা তিথি, ন্যান্সি খান, আনোয়ার হোসেন, মেঘলাসহ ‘আমাদের পাঠশালা’র খুদে শিল্পীরা। আনন্দ-উচ্ছ্বাসে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা গভীর রাত পর্যন্ত এ অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠান উপলক্ষে মো. আমিনুল হক চুন্নুর সম্পাদনায় ‘আমাদের ব্রঙ্কস’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পনসর ছিলেন পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসির মালিক গৌরব কোঠারী। এ ছাড়া স্পনসর ছিল মার্কস হোম কেয়ার, আরবান হেলথ প্ল্যান, মোহাম্মদ. এন মজুমদার, মামুন’স টিউটোরিয়াল, এনওয়াই ইনস্যুরেন্স ব্রোকারেজ, খলিল বিরিয়ানি হাউস, অয়েল কেয়ার হেলথ প্ল্যান, মেট্রো প্লাস, লংজেভিটি হেলথ সার্ভিস এলএলসি ও হাকিম অ্যান্ড কোং মাল্টি সার্ভিসেস, বাংলা গার্ডেন রেস্টুরেন্ট, বাংলা টাউন, অ্যাটর্নি মঈন চৌধুরী, ল’ অফিস অব এইচ ব্রুস ফিসার, আল-আকসা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল, সিপিএ আহাদ আলী, জাকির ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং, ডায়নামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়্যালিটি, গোল্ডেন হার্টস এলডারলি কেয়ার সার্ভিস, দাদা হোম হেলথ কেয়ার সার্ভিস, এনওয়াইসি মেডিকেল কেয়ার, এশিয়ান ড্রাইভিং স্কুল, এশিয়া ইনস্যুরেন্স ব্রোকারেজ ও তানিয়া বিউটি সেলুন, পসড়া মার্কেট, আরএস মেডিকেল।