বাংলাদেশ সোসাইটির বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সোসাইটির বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা
বাংলাদেশ সোসাইটির বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বাংলাদেশ সোসাইটির আয়োজনে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে।
গত ২২ ডিসেম্বর রাতে মূলধারার জনপ্রতিনিধি, বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও প্রবাসীদের উপস্থিতিতে কুইন্স প্যালেস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুইন্স প্যালেস হচ্ছে বাংলাদেশি প্রবাসীদের সূতিকাগার। বক্তারা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরবর্তী প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করাসহ তাদের দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসার অনুপস্থিতিতে বক্তব্য ফার্স্ট সেক্রেটারি শামীম হোসেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন স্টেট সিনেটর জন জন লুই, সিটি কাউন্সিলম্যান কস্টা, অ্যাটর্নি পেরি ডি সিলভা।
অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারও বিজয় দিবসে সম্মান জানানো হয় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের। আবেগ আর শ্রদ্ধায় স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শহীদ, আহত ও রণাঙ্গনের বীরদের।
বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজ, সাবেক সভাপতি নার্গিস আহমদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি বদরুন্নাহার খান, সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য জামাল আহমদ, কাজী আজহারুল হক, আজিমুর রহমান, মফিজুর রহমান, এমদাদুল হক, ওয়াসি চৌধুরী, শরাফ সরকার, মোস্তফা কামাল পাশা, সিনিয়র সহসভাপতি আবদুর রহিম হাওলাদার ও সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম।
সোসাইটির কোষাধ্যক্ষ ও বিজয় দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও অনুষ্ঠানের সদস্যসচিব আজাদ বাকেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি কামাল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা রশীদ আহমদ। গীতা থেকে পাঠ করেন প্রদীপ ভট্টাচার্য। পরবর্তীতে সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা মণিকা রায়ের নেতৃত্বে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনা করা হয় ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমেরিকায় বাংলাদেশিদের অর্জনের তালিকা দীর্ঘ হচ্ছে এবং আরও চাহিদা বিবেচনায় রয়েছে। সে তালিকায় আছে শুক্রবার জুমার দিনে যেন। এ পর্যন্ত অর্জনের তালিকায় রয়েছে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাংলার প্রচলন, বাংলায় ড্রাইভিং পরীক্ষা দেওয়ার সুযোগ, স্কুলে হালাল ফুডের ব্যবস্থা এবং অর্থ বরাদ্দসহ আরও বিভিন্ন সুযোগ বৃদ্ধি।
অনুষ্ঠানে দেশাত্মবোধক ছড়া ও কবিতা পাঠ করা হয়। এ ছাড়া নতুন প্রজন্মের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত প্রবাসীদের মুগ্ধ করে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে গত ১৩ ডিসেম্বর সোসাইটি কার্যালয়ে এবং ১৪ ডিসেম্বর ব্রুকলিনের নোয়াখালী সমিতি কার্যালয়ে সোসাইটির উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয় দিবসের অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।