বাংলাদেশ সোসাইটির সভা ১৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা আহ্বান করা হয়েছে। ৫৯-১৫, ৩৭ অ্যাভিনিউয়ের গুলশান টেরেসে বিকেল ৫টায় এই সভা অনুষ্ঠিত হবে। 

সাধারণ সভায় সোসাইটির সংবিধান সংশোধনীর জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, কোন আজীবন সদস্য বা নিবন্ধনকৃত সদস্য সংবিধানে কোন সংশোধনী বা পরিবর্তন আনতে চাইলে আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে উপকমিটি বা কার্যকরী পরিষদের কাছে তা লিখিতভাবে জমা দিতে হবে।
সংগঠনের সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সভায় সোসাইটির সব আজীবন সদস্য ও নিবন্ধনকৃত সদস্যদের উপস্থিতি থাকার অনুরোধ জানানো হয়েছে। আর সংবিধান সংশোধনী উপকমিটির প্রধান করা হয়েছে ট্রাস্টি সদস্য জামিল আহমেদ জনিকে এবং সদস্যসচিব করা হয়েছে কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীকে।