বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে খাদ্য বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসে বিস্তার রোধে সবকিছু বন্ধ। এ অবস্থায় অসহায় হয়ে পড়া পরিবারের মধ্যে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়েছে। গত দুই মাস ধরে নিউইয়র্কের পাঁচ বরোতে কয়েক শ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী বিতরণ করছে সংগঠনটি। অসহায় পরিবারগুলোকে সহযোগিতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তহবিল গঠন করে অর্থে নিত্যপণ্য কিনে বাসায় বাসায় পৌঁছে দেন সংগঠনের কর্মকর্তারা। অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আল আমিন রাসেলসহ একাধিক কর্মকর্তা বলেন, ‘মানুষের সহযোগিতা ও আন্তরিকতার কারণে আমাদের পক্ষে এ খাদ্য বিতরণ করা সম্ভব হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’