বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভায় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার কার্যকরী কমিটির সদস্যরা
সভায় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার কার্যকরী কমিটির সদস্যরা

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান। সঞ্চালনা করেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।
সভায় বক্তব্য রাখেন—সংগঠনের সহসভাপতি ওয়াহিদ কাজী এলিন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ রানা, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, কার্যকরী পরিষদ সদস্য আবদুল বাসিত খান, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহির আসাদ, নওশাদ হোসেন সিদ্দিকী ও আশরাফুজ্জামান খান।
কার্যকরী কমিটির সভার বিষয় ছিল গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব (২০১৮-২০১৯), সাধারণ সভা ও বিবিধ। ২২ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় জ্যাকসন হাইটসের একই পার্টি সেন্টারে সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
২০১৮-১৯ কমিটির মেয়াদ পূর্তি ও ২০২০-২১ এর নতুন কমিটি গঠন উপলক্ষে এই সভা আহ্বান করা হয়েছে। সভায় নিউইয়র্কের ক্রীড়া অনুরাগীদের উপস্থিতি ও নতুন কমিটি গঠনে সহযোগিতা কামনা করছেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।