বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভা ২২ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার দ্বিবার্ষিক সাধারণ সভা ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিকেল পাঁচটায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে এই সভার আয়োজন করা হয়েছে।
সাধারণ সভায় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার লীগ ও টুর্নামেন্টে অংশ নেওয়া সব টিম, কর্মকর্তা, ক্রীড়া সংগঠন ও প্রবাসের সব সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।
সভার সার্বিক তত্ত্বাবধানে আছেন—সহসভাপতি মিছবা আবেদিন, ওয়াহিদ কাজী এলিন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল কাদির, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, কার্যকরী পরিষদের সদস্য আবদুল বাসিত খান, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহির, জহির উদ্দিন, নওশাদ হোসেন সিদ্দিকী, শাহাদাৎ হোসেন, জাকির হোসেন, রফিকুল ইসলাম, ইয়াকুত রহমান, আবিদ হোসেন, সাইফুল আলম, মিজানুর রহমান চৌধুরী ও আশরাফুজ্জামান খান।