বাংলাদেশকে স্বাধীন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অতিথিরা।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অতিথিরা।

বঙ্গবন্ধুর ৭ মার্চের উজ্জীবিত ভাষণই বাংলাদেশকে স্বাধীন করেছে। এ ভাষণের কারণেই বাংলার আপামর জনসাধারণ এক হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি বিশ্বব্যাপী একটি ঐতিহাসিক ভাষণ।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনায় সভায় বক্তারা এসব কথা বলেন। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ওই সভায় বক্তারা ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, বঙ্গবন্ধু সেদিন বাংলার মুক্তি না হওয়া পর্যন্ত খাজনা-ট্যাক্স বন্ধ, সমগ্র বাংলাদেশের সরকারি-আধা সরকারি অফিস, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও অন্যান্য কোর্টে হরতাল আহ্বানসহ গণমুখী নির্দেশনা দিয়েছিলেন বলেই বাঙালিরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বশারত আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আযাদ। বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবুর রহমান, সাছুদ্দিন আজাদ ও লুতফুল করিম, সাংগঠনিক সম্পাদক মহিউদিন দেওয়ান, আব্দুল হাসীব মামুন, উপদেষ্টা মাসুদুল হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোজাহিদুল ইসলাম, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফরিদ আলম, শ্রম সম্পাদক মেজবা আহমেদ, উপপ্রচার সম্পাদক তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলাইমান আলী, শাহীন আজমল, আবদুল হামিদ প্রমুখ।