বাংলাদেশি অর্গানাইজেশনের বর্ণিল নববর্ষ উদ্যাপন

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন করেছে বাংলাদেশি অর্গানাইজেশন। ১৬ এপ্রিল ম্যানহাটনের সেন্ট্রাল পার্কের ইস্ট লেকভিউ কমিউনিটি সেন্টারে নববর্ষ উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২টায় শুরু হওয়া অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত।
বর্ষবরণের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশি অর্গানাইজেশনের সভাপতি ইকবাল আহমেদ মাহবুব। সহসাধারণ সম্পাদক কাজী আশরাফ হাসান ও কার্যকরী সদস্য আবদুল্লাহ আল রেজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামিম আহসান, নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২-এর কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ, ম্যানহাটন ডিস্ট্রিক্ট ৯-এর কাউন্সিলম্যান বিল পারকিনস, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুস শহীদ, বাংলাদেশ সোসাইটির সহসভাপতি আবদুর রহিম হাওলাদার, সাবেক সাংসদ মনিরুল ইসলাম, বাংলা সাংস্কৃতিক স্কুল ও শিল্পকলা একাডেমির সভাপতি মনিকা রায়, সুনামগঞ্জ সমিতির সভাপতি জুসেফ চৌধুরী, স্টেট যুবলীগের সভাপতি জামাল হোসেন, ম্যানহাটন যুবলীগের সভাপতি মো. মনির উদ্দিন, ছাতক সমিতির সভাপতি এম এ খালিক, সাবেক সভাপতি এস এম জলিল, মানিক আহমেদ, তোফায়েল আহমেদ টিপু, সিরাজ উদ্দীন, আশরাফ আলী প্রমুখ।
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশিরা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল বাংলা সাংস্কৃতিক স্কুল। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, বাংলা সাংস্কৃতিক স্কুলের শিক্ষার্থীদের কেক কাটা এবং নববর্ষের প্রধান আকর্ষণ পান্তা-ইলিশ ছিল উপভোগ্য।