বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের আন্তঃধর্মীয় ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূলধারার সহযোগী সংগঠন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের (বিএসিসি) উদ্যোগে পঞ্চম বার্ষিক আন্তঃধর্মীয় ইফতার অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের সেন্ট হেলেনার্স চার্চ হলে ৯ মে এ ইফতার অনুষ্ঠিত হয়।
বিএসিসি প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ইফতার শেষে সেন্ট হেলেনার্স চার্চ হলে ইসলামিক চিন্তাবিদ মুফতি সৈয়দ আনসারুল করিম আল-আজহারীর ইমামতিতে মুসল্লিরা মাগরিবের নামাজ আদায় করেন। অনুষ্ঠানে মুফতি সৈয়দ আনসারুল করিম সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতায় উজ্জীবিত হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করতে গিয়ে সৈয়দ আনসারুল করিম বলেন, ‘রমজান মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়। কোরআন ও হাদিসের নির্দেশিত পথেই বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলামের প্রকৃত শিক্ষা কথায় নয়, কাজের মাধ্যমে তুলে ধরলে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে।’
বার্ষিক এ আন্তঃধর্মীয় ইফতারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ সিনিয়র, রিসিই টরেস ও ফারনান্দো কোবরেরা, সার্টার স্কুল ফর এক্সিলেন্স ড. সলিন রিক, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিটের সিনিয়র অ্যাডভাইজার ড. সারা সাইয়েদ, এনএএসিপির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সোলায়মান ভূঁইয়া, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, বিএসিসির কর্মকর্তা সাখাওয়াত আলী, আলমাছ আলী, মঞ্জুর চৌধুরী জগলুল, আবদুল ডব্লিউ চৌধুরী, হারুন আলী, কমরেড আকসাদ আলী, এ ইসলাম মামুন, আহবাব হোসেন চৌধুরী, সারওয়ার চৌধুরী, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়্যালিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিনসহ মূলধারা ও স্থানীয় জনসমাজের নেতৃবৃন্দ।
ইফতারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, মিলিনিয়াম টিভি ইউএসের প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, ইউএসএনিউজঅনলাইন ডটকম ও সাপ্তাহিক জনতার কণ্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, পার্কচেস্টার টাইমস সম্পাদক মো. মুসা, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির আউটরিচ পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, এনটিভির বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকার মো. মনজুরুল হক, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭-এর বিচারিক প্রতিনিধি রেক্সোনা মজুমদার, কমিউনিটি অ্যাকটিভিস্ট ডা. নাহিদ খান, নূরে আলম জিকু, বোরহান উদ্দিন, আবদুল তিতুমীর, মোহাম্মদ আলী, কামাল উদ্দিন, রাশেদ মজুমদার, মো. আবদুল খালেক, পলি শাহীনা, আম্বিয়া বেগম অন্তরাসহ মূলধারার রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি বোর্ড মেম্বার, বিভিন্ন কমিউনিটি ও ধর্মীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।