বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কার্যকরী কমিটির প্রথম সভায় বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও অতিথিরা।

বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা গত ২৬ সেপ্টেম্বর ব্রঙ্কসের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। একই দিন উদ্বোধন করা হয় সংগঠনটির ওয়েবসাইট।

সংগঠনের সভাপতি আহবাব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় কোরআন তিলাওয়াত করেন হাবিব ফয়েজী। বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী কমিটির জ্যেষ্ঠ সদস্য আবদুল হাসিম হাসনু, সহসভাপতি লোকমান হোসেন, মোহাম্মদ সাদি ও আহমদ ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, শাহ কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক চৌধুরী মোমিত তানিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব ফয়েজি, প্রচার ও গণসংযোগ সম্পাদক সোহেল আহমদ, স্কুল, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সালমা সুমি, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আবদুল হান্নান এবং ক্রীড়া ও চিত্ত বিনোদন সম্পাদক হেলাল আহমদ। সভায় বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, সোসাইটি নেতা বাকের আজাদ ও গিয়াস উদ্দিনসহ করোনাকালে মারা যাওয়া সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় সংগঠনের সাধারণ সদস্য পদ নবায়নসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকভাবে সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হাসিম হাসনু আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, হৃদয়ে বাংলাদেশের সভাপতি ও স্টার্লিং বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, রংধনু সোসাইটির সভাপতি এম বি তুষার ও নিউইয়র্কের জনপ্রিয় সংগীত শিল্পী এশিয়ান ড্রাইভিং স্কুলের ভাইস প্রেসিডেন্ট শারমিন তানিয়া।

অনুষ্ঠানে সংগঠনের কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান ওয়েবসাইটের বিস্তারিত তুলে ধরেন। অতিথিরা তাঁদের বক্তব্যে বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।