বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের ক্বিরাত প্রতিযোগিতা

নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ মে ব্রঙ্কসে আয়োজিত এই অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি জনসমাজের নেতৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। ইফতারের আগে ক্বিরাত প্রতিযোগিতা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবদুল হাসিম হাসনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোবানা কনভেনশন ২০১৯-এর আহ্বায়ক নার্গিস আহমদ, সালেহ আহমদ, জালাল চৌধুরী, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার কাওছারুজ্জামান কয়েছ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, বোর্ড অব ট্রাস্টি আবদুস শহীদ, সাবেক ট্রাস্টি তোফায়েল চৌধুরী ও একলিমুজ্জামান নুনু, রাজনীতিক জিল্লুর রহমান জিল্লু, আবদুর রহিম বাদশাহ, শাহাদত হোসেন, এবাদ চৌধুরী, আবু সাইদ আহমদ, শেখ জামাল হোসেন, কাওছার আহমদ, নাসির উদ্দীন, শিক্ষাবিদ শেখ আল মামুন, পুলিশ কর্মকর্তা মাসুদ রহমান ও আমিনুল ইসলাম শাওন, কমিউনিটি অ্যাকটিভিস্ট শেখ হেলাল, মঞ্জুর চৌধুরী জগলু, সাইদুর রহমান লিংকন, চৌধুরী মোমিন, সিরাজ খান, আবির আলমগীর, মোহাম্মদ তিতুমির, সাংবাদিক রতন তালুকদার, মোহাম্মদ সাইদ ও সাখাওয়াত হোসেন সেলিম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিব ফয়েজী এবং আইন ও আন্তর্জাতিক সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী এম ডি আলাউদ্দীন।
অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সহসভাপতি ও ইফতার মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক জাকির আহমদ, সদস্যসচিব সোহেল আহমদ, সহসভাপতি মোশাহিদ চৌধুরী, রেহানুজ্জামান, আবুল খায়ের আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, সহসাংগঠনিক সম্পাদক রিফাত আহমদ আদনান, কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সমাজকল্যাণ ও স্কুল শিক্ষাবিষয়ক সম্পাদক আবদুল হান্নান, ক্রীড়া ও চিত্ত বিনোদন সম্পাদক শাহ কামাল উদ্দীন, সদস্য সৈয়দ ইলিয়াস খছরু, জে মোল্লা সানী, ফয়ছল আহমদ, সহিদুল ইসলাম, চৌধুরী মোমিত তানিম ও হেলাল আহমদ।
ক্বিরাত প্রতিযোগিতায় ৫ থেকে ১০ বছর বয়সী ছেলে-মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে নওশিন, দ্বিতীয় মুহাম্মদ মুস্তফা ও তৃতীয় নাদিয়া। ১০ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম স্যামুয়েল, দ্বিতীয় ইয়াহিয়া মান্নান এবং তৃতীয় স্থান অধিকার করে সাদিউর হোসেইন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা ইবাদুর রহমান চৌধুরী, হাফেজ ক্বারি ইনাম মাহমুদ, হাফেজ লোকমান হোসেন ও মাওলানা মাছুম নূর। প্রতিযোগিতায় দুটি গ্রুপে ৩০ জন করে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। অতিথিদের সঙ্গে নিয়ে সংগঠনের কর্মকর্তারা ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
হলভর্তি মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
ইফতার মাহফিলে কমিউনিটির নেতৃবৃন্দসহ চার শতাধিক মানুষ অংশ নেয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।