বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণিলভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্‌যাপন করেছে বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন
বর্ণিলভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্‌যাপন করেছে বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন

বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন বর্ণিলভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্‌যাপন করেছে।
ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে ২৮ এপ্রিল বৈশাখী শোভাযাত্রাসহ নানা আয়োজনে উদ্‌যাপিত হয় বাংলা নববর্ষ উৎসব। শোভাযাত্রা ছাড়াও আয়োজনে ছিল বৈশাখী ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সব বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের অংশগ্রহণের মধ্য দিয়ে গোল্ডেন প্যালেস যেন হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ।
‘এসো হে বৈশাখ এসো এসো’ পরিবেশনার মাধ্যমে বিকেলে গোল্ডেন প্যালেসের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়। স্টার্লিং-বাংলাবাজার অ্যাভিনিউ প্রদক্ষিণ শেষে আবার গোল্ডেন প্যালেসে এসে শেষ হয় শোভাযাত্রা। এ সময় বর্ষবরণ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন মোহাম্মদ এন মজুমদার।
সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবদুল হাসিম হাসনু, বৈশাখী মেলা প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, বৈশাখী মেলা প্রস্তুতি কমিটির সদস্যসচিব ও সংগঠনের কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, প্রধান সমন্বয়কারী এবং সংগঠনের ক্রীড়া ও চিত্তবিনোদন বিষয়ক সম্পাদক শাহ কামাল উদ্দীন।
দিনব্যাপী অনুষ্ঠিত এই বৈশাখী উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইম টিভির সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, পুলিশ সার্জেন্ট আমিনুর রহমান শাওন, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন, নির্বাচন কমিশনার ও বাংলা টাউনের প্রেসিডেন্ট কাওছারুজ্জামান কয়েছ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, মূলধারার রাজনীতিক ফখরুল ইসলাম দেলওয়ার, মামুন’স টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, রিয়েলটর মইনুল ইসলাম, ময়নুজ্জামান, রাজনীতিক রফিকুল ইসলাম, কফিল চৌধুরী, বাপার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, হৃদয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট সাইদুর রহমান লিংকন, এ বি এম তুষার, মামুন রহমান, কবি জুলি রহমান, জুঁই ইসলাম, মেহের চৌধুরী, এমদাদ রহমান খালেদ, নেত্রকোনা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ-এর সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূঁইয়া, বাংলাদেশ থেকে আসা মুক্তিযোদ্ধা আবুল লেইছ চৌধুরী, তরুণ শিল্পপতি ও ব্যবসায়ী ইকবাল হোসেন চৌধুরী ইকু, ব্যাংক কর্মকর্তা জিয়াউল মাসুদ, লাকসাম সমিতির সভাপতি তিতুমীর, সমাজকর্মী ও সংগঠক মামুন রহমান, আহমদ আলী, বাংলাদেশ সোসাইটির ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, স্কুল শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য আজাদ বাকের ও সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ আহমদ নয়ন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাফোর্ডেবল সিনিয়র সেন্টারের পরিচালক মনিকা রায় চৌধুরী ও ম্যানেজার এস এম সোলেমান, সংগঠনের সিনিয়র সহসভাপতি জাকির আহমদ ও সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, কার্যকরী সদস্য জে মোল্লা সানী ও আহমদ ফয়ছল।
অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন আহমদ সোহাগ। শপথ বাক্য পাঠ করান সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক আবু তাহের।

নতুন কমিটির কর্মকর্তারা হলেন—সভাপতি আবদুল হাসিম হাসনু, সহসভাপতি জাকির আহমদ, লোকমান হোসেন লুকু, মোশাহিদ চৌধুরী, রেহানুজ্জামান ও আবুল খায়ের আকন্দ, সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, যুগ্ম সম্পাদক মাকসুদা আহমদ, আলমগীর কবির শামীম ও মোহাম্মদ সাদী মিন্টু, কোষাধ্যক্ষ শাহ বদরুজ্জামান রুহেল, সাংগঠনিক সম্পাদক সারোয়ার চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক রিফাত আহমদ আদনান, প্রচার ও গণসংযোগ সম্পাদক সোহেল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হাবিব ফয়জি, ক্রীড়া ও চিত্তবিনোদন সম্পাদক শাহ কামাল উদ্দীন, আইন ও আন্তর্জাতিক সম্পাদক এম ডি আলাউদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক আবদুল হান্নান, সদস্য সৈয়দ ইলিয়াস খছরু, জে মোল্লা সানী, আহমেদ ফয়ছল, শহিদুল ইসলাম, চৌধুরী মোমিত তানিম ও হেলাল আহমদ।
অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ছিল নৃত্য, গান ও কবিতা আবৃত্তি। সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী শাহ্ মাহবুব, তানিয়া, রোজি, শিপু চাকলাদার প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল।
সংগঠনের সভাপতি আবদুল হাসিম হাসনু ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন আয়োজনে সহযোগিতাকারী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।